ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমাকে গালি দেয়, কিছু বলি না, কারণ, যে যে স্তরের তার চিন্তা তো ওই স্তরের: কর্নেল অলি ‘আর কোনো দিন আওয়ামী লীগ করব না, ইসলামিকভাবে নিজেকে গড়তে চাই’ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ বাংলাদেশের পেস তোপে কাঁপছে অস্ট্রেলিয়া, লাঞ্চের আগেই ৪ উইকেট আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি মুয়াজ্জিনের তালিকায় নাম না দেওয়ায় ইমামকে হাতুড়িপেটার অভিযোগ যন্তর মন্তর ‘সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের ২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার

ঢাবি শিক্ষককে কলেজ সভাপতির পদ থেকে সরাতে ববি হাজ্জাজের চিঠি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। এরই মধ্যে তার বিরুদ্ধে নিজ নির্বাচনী এলাকার একটি কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সরিয়ে দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তার বিতর্কিত বক্তব্যের জেরে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় রাজু ভাস্কর্যে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, ববি হাজ্জাজের নির্বাচনী এলাকা মোহাম্মদপুরের বেসরকারি ঢাকা স্টেট কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক সৈয়দ তানভীর রহমান। তবে তাকে সরিয়ে নতুন একজনকে ওই পদে নিয়োগ দিতে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি ডিমান্ড অর্ডার লেটার পাঠিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রীর প্যাড ও স্বাক্ষর ব্যবহার করে পাঠানো ওই চিঠির একটি কপি গণমাধ্যমের হাতে এসেছে। চিঠিতে তিনি ঢাকা স্টেট কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে অ্যাডভোকেট আখতারুজ্জামান নামের একজন আইনজীবীকে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানান।

চিঠিতে ববি হাজ্জাজ উল্লেখ করেন, “আমার নির্বাচনী এলাকা-১৮৬, ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলানগর) এ অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে শিক্ষানুরাগী এই ব্যক্তিকে (অ্যাডভোকেট আখতারুজ্জামান) ঢাকা স্টেট কলেজে গভর্নিং বডিতে সভাপতি হিসেবে মনোনয়ন দানের জন্য অনুরোধ করছি।”

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহলে ক্ষোভ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বিতর্কিত মন্তব্য, অন্যদিকে একই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে কলেজের দায়িত্বপূর্ণ পদ থেকে সরানোর উদ্যোগ—দুই ঘটনাই শিক্ষাঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমাকে গালি দেয়, কিছু বলি না, কারণ, যে যে স্তরের তার চিন্তা তো ওই স্তরের: কর্নেল অলি

ঢাবি শিক্ষককে কলেজ সভাপতির পদ থেকে সরাতে ববি হাজ্জাজের চিঠি

আপডেট সময় ১০:৫৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬