ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: মমতা বিস্ফোরক মন্তব্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

হাদি হত্যাকাণ্ডের আসামি পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছিলো। তবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে সে সময় মুখ খুলতে নিষেধ করেছিলেন বলে জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়।  

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর মঙ্গলবার (২ জুন) প্রথম রাজনৈতিক কর্মসূচিতে এই বিস্ফোরক মন্তব্য করেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না উল্লেখ করে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার পেছনে কার হাত রয়েছে তা জানেন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে বলেও মন্তব্য করেন মমতা।

তিনি বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছিলো, যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছিলো। ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। মমতা দাবি করেন, আসামিকে গ্রেফতারের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে তাকে নির্দেশ দেন রাজ্য পুলিশকে জানিয়ে দিতে এই খবর যেন বাইরে না যায়।  

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বন্দ্বে রক্তাক্ত অর্ধশতাধিক সমর্থক

হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: মমতা বিস্ফোরক মন্তব্য

আপডেট সময় ১০:২৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬