ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বজ্রাঘাতে চার জেলায় মা-ছেলেসহ ছয়জনের মৃত্যু‎ জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় এসেছে: ঠাকুরগাঁওয়ে ফখরুল গোয়েন্দা অভিজ্ঞতা ছাড়াই ট্রাম্পের নতুন গোয়েন্দা প্রধান বিল পুল্টে বাংলাদেশি নাবালক ছেলেকে মায়ের কিডনি দানের অনুমতি মাদ্রাজ হাইকোর্টের ইউরোপের বৃহত্তম নৌঘাঁটির কাছে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ কুয়েত বিমানবন্দরে হামলায় ৪ বাংলাদেশি আহত: দূতাবাস জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী, রাতেই কারাগার ত্যাগ ৪৮ ঘণ্টার নীরবতা ভেঙে যা বললেন দীপেন দেওয়ান ‘২৪ ঘণ্টার মধ্যেই দেশকে রাজাকারমুক্ত করা সম্ভব’ : ইশরাক হোসেন হাদি হত্যাকাণ্ডে নতুন বিতর্ক, বড় ভাই ওমর হাদির বিরুদ্ধে সন্দেহ ফারুক হাসানের

জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী, রাতেই কারাগার ত্যাগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার।

কারা সূত্রে জানা গেছে, আগেই আদালতের মাধ্যমে জামিন হয় সেলিনা হায়াৎ আইভীর। বুধবার রাতে কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছায়। পরে কারা কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার বলেন, বুধবার রাত ১০টা ১০ মিনিটে সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমাদের হাতে জামিনের কাগজ পৌঁছালে সেটি যাচাই-বাছাই শেষে মুক্তি দেওয়া হয়েছে।

গত বছরের ৯ মে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে ৯টি জুলাই আন্দোলন কেন্দ্রিক হত্যা মামলা। দুটি হত্যাচেষ্টা মামলা। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলা হয়। অপর মামলাটি হচ্ছে গত বছর তাকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বজ্রাঘাতে চার জেলায় মা-ছেলেসহ ছয়জনের মৃত্যু‎

জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী, রাতেই কারাগার ত্যাগ

আপডেট সময় ১১:০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬