ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বজ্রাঘাতে চার জেলায় মা-ছেলেসহ ছয়জনের মৃত্যু‎ জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় এসেছে: ঠাকুরগাঁওয়ে ফখরুল গোয়েন্দা অভিজ্ঞতা ছাড়াই ট্রাম্পের নতুন গোয়েন্দা প্রধান বিল পুল্টে বাংলাদেশি নাবালক ছেলেকে মায়ের কিডনি দানের অনুমতি মাদ্রাজ হাইকোর্টের ইউরোপের বৃহত্তম নৌঘাঁটির কাছে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ কুয়েত বিমানবন্দরে হামলায় ৪ বাংলাদেশি আহত: দূতাবাস জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী, রাতেই কারাগার ত্যাগ ৪৮ ঘণ্টার নীরবতা ভেঙে যা বললেন দীপেন দেওয়ান ‘২৪ ঘণ্টার মধ্যেই দেশকে রাজাকারমুক্ত করা সম্ভব’ : ইশরাক হোসেন হাদি হত্যাকাণ্ডে নতুন বিতর্ক, বড় ভাই ওমর হাদির বিরুদ্ধে সন্দেহ ফারুক হাসানের

কুয়েত বিমানবন্দরে হামলায় ৪ বাংলাদেশি আহত: দূতাবাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলায় এক ভারতীয় নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন বাংলাদেশি বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বুধবার (৩ জুন) কুয়েতের বাংল‌া‌দেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে সম্প্রতি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এ হামলায় চার বাংলাদেশি আহত হন। আহত বাংলাদেশিদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ দূতাবাস নিয়মিত খোঁজ-খবর রাখছে।

কুয়েত সরকারের নির্দেশনার বিষয় তুলে ধরে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের বিশেষ পরিস্থিতিতে ঘটনাস্থলের বিশেষ করে রকেট বা ড্রোন হামলার এবং সেগুলো প্রতিহত করার ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা কুয়েতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এমতাবস্থায়, কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের দিকনির্দেশনা মেনে চলা এবং এ সংক্রান্ত ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।

সবশেষ বাংলাদেশ দূতাবাস বলেছে, কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে সংরক্ষিত রক্ত সরবরাহে ঘাটতি পড়ার খবর দূতাবাসের নজরে এসেছে। এ প্রেক্ষিতে রক্তদানে সক্ষম কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দান করা এবং অন্যদেরকে এ বিষয়ে উৎসাহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বজ্রাঘাতে চার জেলায় মা-ছেলেসহ ছয়জনের মৃত্যু‎

কুয়েত বিমানবন্দরে হামলায় ৪ বাংলাদেশি আহত: দূতাবাস

আপডেট সময় ১১:১৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬