ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইউক্রেনকে ক্ষমা চাইতে হবে: দক্ষিণ কোরিয়া চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচির ঘোষণা হাসনাতের, দানবাক্স উন্মুক্ত আজ এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়: স্বরাষ্ট্রমন্ত্রী রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, সাইনবোর্ড টানালেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: এনসিপি প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত এআই দিয়ে নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, গ্রেপ্তার যুবক ‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ধ্বংসাত্মক যুদ্ধের’ জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: আরাগচি

যুদ্ধবিরতি শুরু হয়েছে, দয়া করে লঙ্ঘন করবেন না: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৪৮১ বার পড়া হয়েছে

এবার ইরান ও ইসরাইলের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পর যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইউএস প্রেসিডেন্টের এমন ঘোষণার পরপরই ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-সম্পর্কিত সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা ‘সম্পূর্ণ মিথ্যা’।

এদিকে মার্কিন সরকারের পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর সকাল থেকে ইসরায়েলের বীরশেবায় মোট ৬ দফায় ১০-১৫টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশ সময় সাড়ে ১১টার দিকে ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেছেন, ‘যুদ্ধবিরতি শুরু হয়েছে, দয়া করে লঙ্ঘন করবেন না।’

ইসরাইলের চ্যানেল ১৪-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের মিসাইল হামলায় বীরশেবা শহরে নিহতের সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে। একটি ভবনে আটকে থাকা বেশ কয়েকজনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

লিনয় রেশেফ (দক্ষিণাঞ্চলের দমকল ও উদ্ধারকারী দলের মুখপাত্র) জানিয়েছেন, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে ক্ষতিগ্রস্ত একটি ভবনে এখনও বেশ কয়েকজন আটকা রয়েছেন। আটকে পড়া সেসব ব্যক্তিদের উদ্ধার অভিযান চলছে। সূত্র: সিএনএন নিউজ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনকে ক্ষমা চাইতে হবে: দক্ষিণ কোরিয়া

যুদ্ধবিরতি শুরু হয়েছে, দয়া করে লঙ্ঘন করবেন না: ট্রাম্প

আপডেট সময় ১২:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫