ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা বিএনপি ও জামায়াত একই মুদ্রার এপিঠ-ওপিঠ: শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা আজ মেক্সিকোর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে শাকিরা-বার্না বয় বাংলা সাহিত্যে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের প্রবন্ধ, থাকবে ওসমান হাদীর বীরত্বগাথাও! শিক্ষামন্ত্রীকে শূন্যে ভাসিয়ে এমআইএসটি গ্র্যাজুয়েটদের উল্লাস মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত থানায় রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেলেন সেই ‘সমন্বয়ক’ মাহাদী ইরান কখনোই আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান দেশে ফিরে বীরের সংবর্ধনা পেলেন বিশ্বকাপে নিষিদ্ধ সেই রেফারি

মহরমের ১০ তারিখ আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

এবার ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণে গঠিত কমিটি জানিয়েছে, পবিত্র মহররমের ১০ তারিখ আশুরা শেষ হওয়ার পর তর বিদায়, জানাজা ও দাফন অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। এ সংক্রান্ত দ্বিতীয় বিবৃতি প্রকাশ করে কমিটি জানিয়েছে, মর্যাদাপূর্ণভাবে শেষকৃত্য আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ইসলামি বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের শেষকৃত্য ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন নিয়ে দ্বিতীয় দফা বিবৃতি প্রকাশ করেছে সংশ্লিষ্ট কমিটি। বিবৃতিতে বলা হয়, মহররমের প্রথম দশক তথা আশুরার শোককাল শেষ হওয়ার পরই তাঁর জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে। ইমাম হুসাইন (.)-এর শোক পালনের দীর্ঘদিনের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এছাড়া জানানো হয়, মর্যাদাপূর্ণভাবে বিদায়, জানাজা ও দাফন অনুষ্ঠানের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। শোকাহতদের জন্য প্রয়োজনীয় সেবা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংগঠনগুলো চূড়ান্ত সময়সূচি ও লজিস্টিক সমন্বয়ের কাজ করছে। বিবৃতিতে আরও বলা হয়, অনুষ্ঠানগুলোর সময়সূচি ও বিস্তারিত নিয়ে দেশিবিদেশি গণমাধ্যমে যেসব অনুমান ও যাচাইবিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এসব গুজবের কারণে অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও সতর্ক করা হয়।

সবশেষে বলা হয়, অনুষ্ঠান সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে সদর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসন চালায়। এতে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি, তার পরিবারের কয়েকজন সদস্য, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বহু সাধারণ ইরানি নিহত হন বলে উল্লেখ করা হয়। সূত্র: মেহের নিউজ এজেন্সি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা

মহরমের ১০ তারিখ আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

আপডেট সময় ০৯:৩৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬