ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান কখনোই আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান দেশে ফিরে বীরের সংবর্ধনা পেলেন বিশ্বকাপে নিষিদ্ধ সেই রেফারি থানা হেফাজতে পুশইন হওয়া বৃদ্ধ, মিলেছে নিজ ঠিকানা আরোহীর মাথায় ইট ছুঁড়ে বাইক ছিনতাইয়ের ঘটনা চমকে দিয়েছে দেশবাসীকে যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা ইরানের শিবিরের বট ও অ্যাক্টিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন: মাহফুজ জোরপূর্বক পুশইন চেষ্টা, বাংলাদেশিদের ধাওয়ায় পালাল ভারতীয়রা বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরানের শীর্ষ নেতারা: ট্রাম্পের দাবি জীবন বাঁচাতে চুপ আছি, কিন্তু গালি কেন থামছে না: মাহফুজ  মধ্যপ্রাচ্যের ১৮ মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা ইরানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, ওই হামলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান মোতায়েন থাকা ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দক্ষিণ ইরানে নতুন করে মার্কিন হামলার পর তেহরানের পক্ষ থেকে পাল্টা এই হামলার ঘটনা ঘটল। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা এফ৩৫, এফ১৫ ও এফ১৬ যুদ্ধবিমান এবং যুক্তরাষ্ট্রের ব্যবহৃত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে চালিয়েছে আইআরজিসি।

তারা জানিয়েছে, এ হামলায় ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আর এই হামলার লক্ষ্যবস্তু ছিল জর্ডানের আলআজরাক বিমানঘাঁটি এবং একটি নিয়ন্ত্রণ কেন্দ্র। অন্যদিকে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তাদের মহাকাশ বাহিনী আলআজরাক বিমানঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আইআরজিসির দাবি, ওই হামলায় ঘাঁটির বিভিন্ন স্থাপনা এবং সেখানে অবস্থানরত বিপুলসংখ্যক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, তেহরানের পশ্চিমে কারাজ ও নাজারাবাদের কাছাকাছি একটি বিনোদন কেন্দ্র, একটি শিল্প কমপ্লেক্স এবং পিশভা কাউন্টিতে অবস্থিত স্থানীয় বিপ্লবী গার্ডের একটি ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, ‘শত্রুপক্ষের আগ্রাসনঅব্যাহত থাকলে তাদের সামরিক অভিযানও চলতে থাকবে।

এর আগে আইআরজিসি দাবি করেছিল, কুয়েতের আলি আলসালেম ও আহমাদ আলজাবের ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের ১৮টি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এদিকে ইরানের সামরিক বাহিনীর বিবৃতিতেও বাহরাইনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যোগাযোগ স্থাপনা এবং যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে হামলার কথা বলা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা ইরানের

আপডেট সময় ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬