ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, সাইনবোর্ড টানালেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: এনসিপি প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত এআই দিয়ে নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, গ্রেপ্তার যুবক ‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ধ্বংসাত্মক যুদ্ধের’ জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: আরাগচি ‘আসসালামু আলাইকুম’: আরবি বলে ভক্তদের চমকে দিলেন রোনালদো জুনিয়র ‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল আমদানি কমায় ১২ কেজি সিলিন্ডারের দাম ছাড়াল ২ হাজার টাকা

ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াল ভারত-চীন-রাশিয়া জোট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ২০৫৬ বার পড়া হয়েছে

এবার ভারত-চীন-রাশিয়া নেতৃত্বাধীন জোট-ব্রিকস ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে এ জোট। খবর আলজাজিরার।

এদিকে ব্রাজিল, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, রাশিয়াসহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি জোট ব্রিকস। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এটিকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে তারা।

মঙ্গলবার (২৪ জুন) ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জারি করা এক বিবৃতিতে, ব্রিকস ইরানের “শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনা”গুলোতে হামলার সমালোচনা করেছে। তাদের মতে, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার নিয়ম লঙ্ঘন করে হামলা পরিচালিত হয়েছে।

জোটটি যুদ্ধরত পক্ষগুলোকে কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছে, ‘পরিস্থিতি উত্তেজনামুক্ত করার এবং শান্তিপূর্ণ উপায়ে তাদের মতভেদ নিরসনের লক্ষ্যে আলোচনার বিকল্প নেই।’ ইরান ও সংযুক্ত আরব আমিরাতও ব্রিকস সদস্য। জোটের মতে, সংলাপের মাধ্যমে ‘হিংসার চক্র ভাঙা এবং শান্তি পুনরুদ্ধারের প্রয়োজন’ রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, সাইনবোর্ড টানালেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা

ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াল ভারত-চীন-রাশিয়া জোট

আপডেট সময় ১২:০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫