ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা “দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?” পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল: জামায়াত আমির আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল বিশ্রামের সুযোগ দেওয়া হলো না ইরানি খেলোয়াড়দের, ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ ‘এটি হাসিনার সরকার না, দেশের আত্মসম্মান বিকিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক নয়’ জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কাজ করার আহ্বান ড. কামালের বিএসএফকে পুশ ইনে সহায়তার অভিযোগে বিজিবির হাতে আটক ৭ বাংলাদেশি

‘তারেক রহমান আসলেও কাজ হবে না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

এবার গাজীপুর মহানগর ৫১নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল শিকদার অমির চাঁদাবাজির একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এ ঘটনায় তাকে বহিষ্কার করেছে ছাত্রদল। আজ মঙ্গলবার (১৬ জুন) গাজীপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার রাতে রাতুল শিকদারকে বহিষ্কার করা হয়। একইদিন ফাঁস হওয়া ফোনালাপে তাকে এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করতে এবং অকথ্য ভাষায় হুমকি দিতে শোনা গেছে।

এদিকে ফেসবুকে ফাঁস হওয়া অডিওতে রাতুল শিকদার বলেন, আপনি আমাকে একদিন দিয়েছেন এক হাজার টাকা, আরেক দিন দিয়েছেন পাঁচশ টাকা। আজকা ভাই দুইতিন হাজার টাকা দিয়েন। আপনি টাকাটা পাঠাইবেন নাকি, বুঝলাম না। ৮ হাজার টাকাই তো বুঝলাম না ভাই। অফিসের কিন্তু কিছুই বার করতে পারবেন না। আপনি টাইম দিয়েছেন পাঁচটা সাড়েপাঁচটা। সাড়ে পাঁচটার পর কয়ডা ফোন দিলাম, ফোন ধরেন নাই বা ব্যাকও করলেন না। আমারে বুঝান ফোন ধরেন নাই কেন?

তিনি আরও বলেন, আপনার এত বড় ক্ষমতা, ফোন ধরেন দেহি। ফোন ধরেন না, আবার আরেকজনের নাম ভাঙ্গান মিয়া। এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না। আপনি তো পাপ্পু সরকারের নাম বেচেন মিয়া। আপনি সুমন লস্কররে কইয়েন পাপ্পু সরকার না, তারেক রহমানের নাম কইলেও কাজ হইব না। বুঝেন নাই, এইডা আমার বাড়ির রোড। এখানে প্রাইম মিনিস্টার আইলেও কাজ হইব না, বুঝেন নাই। এইডা সবই আমার জানা আছে, ফাঁপরে কাম কাজে নাই, আমি ফাঁপরে ডরাই না।

আপনি পাপ্পু সরকার, সুমন লস্কর আর কেডা কেডা আছে লইয়া বন এবং কন আমি আইতাছি। কন, আমি একলাই আইমু সমস্যা নাই। আপনি কল ধরেন মিয়া, আপনি কত বড় আমি দেখমু, বুঝেন নাই। আপনি আমার রোডে থাইককা পাপ্পু সরকারের কথা কন, ফাইজলামি করেন মিয়া। আপনি কইয়েন বশিরের ভাইস্তায় কইছে এই কথা। আপনি এলাকায় থাকেন আমার, আরেকজনের নাম ভাঙ্গন মিয়া। আপনি তো বড় লোকের নাম কইছেন। কননা কেন কই আছেন, লোকেশন কন, আমি আইতাছি। আপনি কই আছেন কন, আপনার সঙ্গে দেখা করি। আপনি কত বড় হয়ে গেছেন দেখি।

এ বিষয়ে জানতে রাতুল শিকদার অমির ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিক বার কল করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে, গাজীপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর জানান, ওই অডিও রেকর্ডটি আমি শুনেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টিকটক করায় স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

‘তারেক রহমান আসলেও কাজ হবে না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট সময় ১২:৩৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬