ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড বরাদ্দ ফ্ল্যাটের জন্য সংসদে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াতের এমপি ‘গুপ্তদের বলছি— হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নেবো’ অনুশীলনে ফিরলেন নেইমার, পরের ম্যাচে খেলতে পারবেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ইতিবাচক ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’ শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠে নেমেই মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো বিশ্বকাপের মাঝে সাপ আতঙ্কে কাঁপছে জার্মানি শিবির

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ভারতীয় মালিকানাধীন বা ভারতীয় সংস্থার পরিচালিত সব বিমানের জন্য আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান। বুধবার (১৭ জুন) পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) জারি করা নোটিশ টু এয়ারমেন (নোটাম) থেকে এ তথ্য জানা গেছে।

নোটাম অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ভারতীয় নিবন্ধিত সব ধরনের বিমানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর মধ্যে বাণিজ্যিক ও সামরিক উভয় ধরনের বিমান অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া ভারতীয় বিমান সংস্থাগুলোর লিজ নেয়া বিমানও এই সময়ের মধ্যে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। নোটাম অনুযায়ী, ১৬ জুন বিকেল ৫টা ৫০ মিনিট থেকে এই বর্ধিত নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং তা ২৪ জুলাই ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে।

পেহেলগাম হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। এর পরিপ্রেক্ষিতে গত বছর এপ্রিল মাসে পাকিস্তান পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।

ভারত ওই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান অভিযোগ অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। পাকিস্তানের সিদ্ধান্তের পর ভারতও গত বছরের ৩০ এপ্রিল পাকিস্তানি বিমান সংস্থাগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।

পরবর্তীতে ২০২৫ সালের ৬ ও ৭ মে ভারত পাকিস্তানের একাধিক শহরে হামলা চালায়। জবাবে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ নামে সামরিক অভিযান পরিচালনা করে ইসলামাবাদ এবং ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করে।

সংঘাতের সময় পাকিস্তান তিনটি রাফায়েলসহ আটটি ভারতীয় যুদ্ধবিমান এবং বহু ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। প্রায় ৮৭ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। পাকিস্তানের দাবি অনুযায়ী, আকাশসীমা বন্ধের কারণে ভারতের বিমান খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়লেও পাকিস্তানের বিমান চলাচলে এর প্রভাব তুলনামূলকভাবে কম ছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

আপডেট সময় ১০:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬