ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মরক্কো-স্কটল্যান্ডে ঝুঁলছে ব্রাজিলের গ্রুপ ভাগ্য মেহেরপুর সীমান্তে চারজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির অবস্থানে ব্যর্থ বিএসএফ ৬ কোটি টাকার বৃত্তি পেলেন চাঁদপুরের সানজিদা তুলি আজ থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবাননের সশস্ত্র গোষ্ঠী : অ্যাক্সিওস বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান পুরুষদের বিশ্বকাপে ইতিহাস গড়লেন লেডি আমেরিকান ট্রিও রেফারি টরি-ব্রুক-ক্যাথরিন কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী আফগানিস্তানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্মার্টফোন নিষিদ্ধ করল তালেবান এনসিপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি

মোহাম্মদপুরে বিএনপি নেতা নূর ইসলামকে কুপিয়ে জখম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর দুপুর আড়াইটার দিকে সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোডে তার নিজ বাসার নিচে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত চাপাতি, ছুরিসহ ধারালো অস্ত্র নিয়ে নূর ইসলামের ওপর হামলা চালায়। হামলাকারীরা তার মুখ, কাঁধ ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মরক্কো-স্কটল্যান্ডে ঝুঁলছে ব্রাজিলের গ্রুপ ভাগ্য

মোহাম্মদপুরে বিএনপি নেতা নূর ইসলামকে কুপিয়ে জখম

আপডেট সময় ০৬:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬