ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাতে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি আইভরি কোস্ট ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধের নির্দেশ ইসরায়েলের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস ওয়াশরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়েও রেহাই পেলেন না নায়িকা ববির স্বামী ব্রাজিলের জয়, মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক বিশ্বকাপে পরের ম্যাচেই যে তিনটি রেকর্ড ভাঙার সম্ভাবনা মেসির পশ্চিমবঙ্গ সফরে দেশভাগ ও বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন মোদি লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ বন্ধের ঘোষণা ইরানের: বিবিসি ‘পায়ে গুলি করার’ অডিও ভাইরাল, হুমকি নয় ‘মশকরা’ বললেন এমপি শাহজাহান যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

মেহেরপুর সীমান্তে চারজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির অবস্থানে ব্যর্থ বিএসএফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মেহেরপুর সীমান্তে চারজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির অবস্থানে ব্যর্থ বিএসএফ

মেহেরপুরের সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত এলাকায় চারজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতা ও কঠোর অবস্থানের কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও বিজিবি।

আজ শুক্রবার (১৯ জুন) ভোরে বুড়িপোতা বিওপির আওতাধীন খালপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে সীমান্তসংলগ্ন জমিতে কাজ করতে গিয়ে কয়েকজন কৃষক ভারতীয় কাঁটাতারের কাছাকাছি একটি বাঁশঝাড়ের নিচে চারজন অপরিচিত ব্যক্তিকে অবস্থান করতে দেখেন। তাদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ ছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কৃষকরা দ্রুত বিজিবিকে অবহিত করেন।

খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলের দিকে অগ্রসর হন। এ সময় সীমান্ত এলাকায় প্রবল বৃষ্টি শুরু হলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। পরে বিজিবি ও স্থানীয়রা সেখানে গিয়ে ওই চারজনের কোনো সন্ধান পাননি। তারা কোথায় গেছেন বা বিএসএফ তাদের ফিরিয়ে নিয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, সীমান্তের ওই এলাকায় ভারতীয় জমি, নোম্যান্স ল্যান্ড এবং বাংলাদেশের পাটক্ষেত পাশাপাশি থাকায় কেউ সেখানে আত্মগোপন করলে তাকে খুঁজে বের করা কঠিন। ফলে চারজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

তবে এলাকাবাসীর দাবি, ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর উদ্দেশ্যেই সীমান্তে নিয়ে আসা হয়েছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর বিজিবি দ্রুত অবস্থান নেওয়ায় পুশ-ইনের চেষ্টা ভেস্তে যায়।

সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীন নাটনা বিএসএফ ক্যাম্প রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বিজিবি-৬ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “ভোরের দিকে চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা হয়েছিল। কিন্তু বিজিবির সতর্ক অবস্থান ও নজরদারির কারণে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি।”

তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে সমন্বয় রেখে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাতে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি আইভরি কোস্ট

মেহেরপুর সীমান্তে চারজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির অবস্থানে ব্যর্থ বিএসএফ

আপডেট সময় ০৯:৩০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬