ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাতে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি আইভরি কোস্ট ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধের নির্দেশ ইসরায়েলের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস ওয়াশরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়েও রেহাই পেলেন না নায়িকা ববির স্বামী ব্রাজিলের জয়, মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক বিশ্বকাপে পরের ম্যাচেই যে তিনটি রেকর্ড ভাঙার সম্ভাবনা মেসির পশ্চিমবঙ্গ সফরে দেশভাগ ও বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন মোদি লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ বন্ধের ঘোষণা ইরানের: বিবিসি ‘পায়ে গুলি করার’ অডিও ভাইরাল, হুমকি নয় ‘মশকরা’ বললেন এমপি শাহজাহান যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

‘পায়ে গুলি করার’ অডিও ভাইরাল, হুমকি নয় ‘মশকরা’ বললেন এমপি শাহজাহান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে ‘পায়ে গুলি করার’ পরিকল্পনার কথোপকথন-সংবলিত একটি অডিও সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়লেও বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তিনি। বরং এটি অবৈধ বালু উত্তোলন বন্ধে ক্ষুব্ধ একটি পক্ষের ‘মশকরা করে বলা কথা’ বলে মনে করছেন এই সংসদ সদস্য।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় আমার দেশের এই প্রতিবেদককে শাহজান চৌধুরী এসব কথা বলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, “লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করবো কেন এসেছে।” একই কথোপকথনে শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কণ্ঠও রয়েছে বলে দাবি করা হচ্ছে।

তবে পুরো ঘটনাকে ভিন্নভাবে দেখছেন শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “আমি আমার ব্যক্তিগত সহকারী আরমানকে চিনি। আমি এমপি হওয়ার পর সাতকানিয়া-লোহাগাড়ায় বিভিন্ন অবৈধ ব্যবসা বন্ধ করে দিয়েছি। বিশেষ করে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আরমানও সেখানে বলেছে যে, অবৈধভাবে বালু উত্তোলন করা যাবে না।”

শাহজাহান চৌধুরীর ভাষ্য, এসব অবৈধ কর্মকাণ্ডে বাধা দেওয়ার কারণেই একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে এমন মন্তব্য করে থাকতে পারে।

তিনি বলেন, “যারা অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত, তারা হয়তো বলেছে পায়ে গুলি করবে। কিন্তু আমি এটাকে খুব বড় কোনো হুমকি হিসেবে দেখছি না। অনেক সময় মানুষ রাগের মাথায় বা মশকরা করেও নানা কথা বলে।”

এমপি আরও বলেন, “আমি আমার এলাকার মানুষজনকে চিনি। তারা এমন নয়। এলাকার সাধারণ মানুষ আমাকে ভালোবাসেন। তাই এই বিষয়টি নিয়ে আমি অতটা সিরিয়াস নই।”

তবে অডিওটি প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। একজন বর্তমান সংসদ সদস্যকে লক্ষ্য করে গুলি করার কথা উঠে আসায় বিষয়টি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ অডিওটির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রগুলো বলছে, লোহাগাড়ার বিভিন্ন খাল ও ছড়া থেকে বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। প্রশাসনের অভিযান ও স্থানীয় প্রভাবশালী মহলের স্বার্থের সংঘাতকে কেন্দ্র করে বিভিন্ন সময় উত্তেজনাও তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে অডিওটির কথোপকথন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাতে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি আইভরি কোস্ট

‘পায়ে গুলি করার’ অডিও ভাইরাল, হুমকি নয় ‘মশকরা’ বললেন এমপি শাহজাহান

আপডেট সময় ১১:০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬