ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রশিবিরের বিক্ষোভ রাজধানীতে মিছিলের চেষ্টা, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার ইয়ামাল-ওইয়ারসাবালে দিশেহারা সৌদি আরব, প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নিল স্পেন এআই দিয়ে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরানোয় যুবককে লিগ্যাল নোটিশ রাজধানীতে ২০ দিনে চাঁদাবাজ-ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫৩৭ হুমকির অডিও ঘিরে উদ্বেগ, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত মাননীয় স্পিকার, এটা আগষ্টের শাহবাগ: মাহমুদা মিতু অযুর সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্রের মৃত্যু, আহত ১ শাহবাগ স্বৈরাচার হয়ে ওঠার নয়, জুলাইয়ের এপিসেন্টার : সারজিস আলম বিশ্বকাপ আবহে আর্জেন্টিনায় শোক, না ফেরার দেশে ফুটবলার লাউতারো

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের পর তাইওয়ানের যুদ্ধ প্রস্তুতি মহড়ার ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

চলতি সপ্তাহে পাঁচ দিনব্যাপী একটি ‘যুদ্ধের প্রস্তুতি মহড়া’ শুরু করতে যাচ্ছে তাইওয়ান। দ্বীপরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সামরিক বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে যুদ্ধের বাস্তব পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। রোববার (২১ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীন স্বায়ত্তশাসিত এ ভূখণ্ডকে চীন নিজেদের অংশ বলে দাবি করে আসছে। অন্যদিকে তাইওয়ানের দাবি, জনগণ এ বিষয়ে সরাসরি সিদ্ধান্ত নেবে।দ্বীপটি বলছে, বেইজিংয়ের সার্বভৌমত্ব মেনে নিতে চাপ সৃষ্টি করতে চীনের সামরিক বাহিনী নিয়মিতভাবে দ্বীপটির চারপাশের আকাশ ও সমুদ্রসীমায় টহল দিয়ে আসছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার থেকে ‘ইমিডিয়েট কমব্যাট রেডিনেস এক্সারসাইজ’ বা ‘তাৎক্ষণিক যুদ্ধ প্রস্তুতি মহড়া’ শুরু হবে। এটি আগামী শুক্রবার পর্যন্ত চলবে। এ মহড়া সশস্ত্র বাহিনীর বার্ষিক যৌথ অভিযানের প্রশিক্ষণ পরিকল্পনারই একটি অংশ।

বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়ার মূল লক্ষ্য হলো সব স্তরের সেনা ইউনিটগুলোকে যুদ্ধের অভ্যাস এবং যুদ্ধক্ষেত্রের পরিবেশের সঙ্গে ভালোভাবে পরিচিত করে তোলা।

মন্ত্রণালয় আরও বলেছে, এটি স্বাভাবিক অবস্থা থেকে দ্রুত যুদ্ধকালীন অবস্থায় রূপান্তর এবং জরুরি মোতায়েন প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।মহড়ায় সরাসরি সেনা সদস্য, যুদ্ধের পরিস্থিতি তৈরি এবং সামরিক সরঞ্জাম ব্যবহার করে বাস্তবিক প্রশিক্ষণ দেওয়া হবে। এ মহড়ার মাধ্যমে সেনাবাহিনীর কমান্ড মেকানিজম, যৌথ অভিযান পরিচালনা, রসদ সরবরাহ এবং যুদ্ধক্ষেত্রের সার্বিক প্রস্তুতি আরও নিখুঁত করা হবে।

তাইওয়ানের আকাশসীমার কাছাকাছি চীনের ২১ যুদ্ধবিমান মহড়া দেওয়ার একদিন পরই এ ঘোষণা এসেছে। এ মহড়ায় জে-১৬ ফাইটার, কেজে-৫০০ আগাম সতর্কবার্তা প্রদানকারী বিমান এবং ওয়াই-২০ আকাশপথে জ্বালানি সরবরাহকারী বিমান ছিল। এদের মধ্যে ১৯টি বিমান তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম আকাশসীমায় প্রবেশ করে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মহড়া চালিয়েছে।

তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, তাইওয়ান নিয়মিতভাবে বিভিন্ন সময়ে সামরিক মহড়া চালিয়ে থাকে। চলতি মাসের শুরুতেও তারা তাইওয়ান প্রণালিতে নতুন কেনা মার্কিন ‘হিমার্স’ রকেট সিস্টেমের পরীক্ষা চালিয়েছে। এছাড়া আগামী আগস্ট মাসে তাইওয়ানের প্রধান বার্ষিক মহড়া ‘হান কুয়াং’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: রয়টার্স

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রশিবিরের বিক্ষোভ

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের পর তাইওয়ানের যুদ্ধ প্রস্তুতি মহড়ার ঘোষণা

আপডেট সময় ০৮:৩৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬