ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা: অর্থমন্ত্রী বাংলাদেশে ৭ মাত্রার ভূমিকম্পে যে অবস্থা হতে পারে ঢাকার তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দিলো ভারত বর্তমানে দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে ভারত সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেওয়ার ঘোষণা বিজয় থালাপতির খালের পাড়ে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি রয়েছে: ত্রাণমন্ত্রী ঈশ্বরের কাছে আরেকটি বিশ্বকাপ চাওয়া অনেক বেশি হয়ে যাবে: মেসি বিশ্বকাপে আগেও ব্রাজিলকে ‘ডুবিয়েছিল’ বিতর্কিত এই রেফারি

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরে কাঁদলেন নেইমার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

অবশেষে দীর্ঘ ৯৮১ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন নেইমার। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৭৫তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তার মাঠে নামার সঙ্গে সঙ্গেই গ্যালারিজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। যদিও অল্প সময়ে তিনি ম্যাচে বড় কোনো প্রভাব ফেলতে পারেননি, ততক্ষণে ৩০ গোলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে ফেলেছিল ব্রাজিল।

তবে ম্যাচ শেষে দেখা যায় ভিন্ন এক নেইমারকে। শেষ বাঁশি বাজার পর গ্যালারির দিকে এগিয়ে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। চোখের জল লুকাতে পারেননি এই তারকা ফুটবলার। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বড় ছেলে ডেভি লুকাকে জড়িয়ে ধরার মুহূর্তটি বিশেষভাবে সবার নজর কাড়ে।

প্রত্যাবর্তনের অনুভূতি জানাতে গিয়ে নেইমার বলেন, জাতীয় দলে ফিরে আবারও ব্রাজিলের জার্সি পরতে পারা তার জন্য অত্যন্ত গর্ব ও কৃতজ্ঞতার বিষয়। ভক্তদের সমর্থনের জন্যও তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা: অর্থমন্ত্রী

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরে কাঁদলেন নেইমার

আপডেট সময় ১০:৫৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬