ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুরে চার খুন হত্যার আগে-পরে ৮০ বার ফোনালাপ হয় আসামিদের: পুলিশ ১১০ প্রতিযোগীকে পেছনে ফেলে ইউরোপে তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ ছাত্রদল নেতার হুমকির পর পদত্যাগ করলেন চবির হল প্রভোস্ট বিদ্যুৎ সংকট: ‘১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, এলেও ২০ মিনিটের বেশি থাকে না’ আর কোনো মায়ের কোল যেন খালি না হয়: আছিয়ার মা নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা ধারের টাকা ফেরত না দেওয়ায় আওয়ামী লীগ নেত্রীর ৬ মাসের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল: দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবকের গলায় জুতার মালা দিয়ে এলাকা ঘুরানো হলো পদ্মা সেতুতে উল্টে গেল যাত্রীবাহী বাস, গুরুতর আহত ১০

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

এবার সরকার কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করতে এবং শিক্ষার মানোন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রাথমিকভাবে কওমী মাদরাসা থেকে প্রায় ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেছেন, কওমী শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে পটিয়ার আলজামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসায় দাওয়াহ প্রশিক্ষণ ইনস্টিটিউটের নবনির্মিত একাডেমিক ও আবাসিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনামুল হক এনাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রচলিত ধর্মীয় শিক্ষার পাশাপাশি কওমী শিক্ষার্থীদের আধুনিক জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠতে হবে। দেশের সামগ্রিক উন্নয়নে তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বর্তমান সরকারের কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপের কথা উল্লেখ করে তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে সরকার কারিগরি শিক্ষার প্রসার ঘটাচ্ছে। পটিয়ায় একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

মাদরাসার প্রধান পরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইবের সভাপতিত্বে অনুষ্ঠানে মীর গ্রুপের চেয়ারম্যান আবদুস ছালাম, শিল্পপতি শামসুল আলমসহ সালমা গ্রুপের চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি এবং যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কওমী শিক্ষার আধুনিকায়ন এবং ধর্মীয় শিক্ষার সাথে কারিগরি ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

রংপুরে চার খুন হত্যার আগে-পরে ৮০ বার ফোনালাপ হয় আসামিদের: পুলিশ

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

আপডেট সময় ১০:৩০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬