ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা পুশই’নের শি’কার রোজিনা কাঁদছে,’মা, আমি বাঁচ’ব না। এখানে কোনো খাবার নেই, কিছুই নেই। চারদিকে শুধু তীব্র রোদ পো’ড়া-মা, তুমি কিছু করো…’ বিশ্বকাপে ইরান দলের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল ঘিরে গ্রেপ্তার ৪৭,ওসি ক্লোজড জনরোষ ও পচা ডিম ছোড়ার ভয়ে বৈঠক বাতিল করলেন মমতা নারী-শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা মুছে ফেলতে চান তামিম লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের সম্পদ জব্দ থাকবে: ট্রাম্প

হিরো আলমের ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা, শঙ্কামুক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৩৫৬৩ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনট উপজেলায় ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আলোচিত কনটেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম ওরফে হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগর। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর হিরো আলম এখন শঙ্কামুক্ত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহর থেকে যমুনা নদীর তীরবর্তী ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে বন্ধুর বাড়িতে বেড়াতে যান হিরো আলম। রাতভর সেখানে রিয়া মনি নামক এক নারীকে ঘিরে দুই বন্ধুর মধ্যে দীর্ঘ আলোচনা চলে। একপর্যায়ে রাত শেষে তারা আলাদা বিছানায় ঘুমিয়ে পড়েন।

পরদিন শুক্রবার সকাল ১১টার দিকে হিরো আলমকে ঘুম থেকে ডেকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার বন্ধু। তখনই তিনি হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখেন এবং সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক। তিনি বলেন, “রোগী প্রাথমিকভাবে ঘুমের ওষুধ সেবনে অচেতন হয়ে পড়েছিলেন। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি, বর্তমানে সে শঙ্কামুক্ত।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা

হিরো আলমের ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা, শঙ্কামুক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০১:১৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫