ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

নারীরা আসতেই ‘কালারফুল’ সংসদ, বললেন স্পিকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। অধিবেশনের শুরুতেই নারী সংসদ সদস্যদের উপস্থিতি নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন স্পিকার হাফিজ উদ্দিন।

রোববার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হলে স্পিকার বলেন, আজ সংসদকে খুবই ‘কালারফুল’ দেখাচ্ছে। তিনি উল্লেখ করেন, নারী সদস্যদের উপস্থিতিতে সংসদ পূর্ণতা পেয়েছে এবং তাদের অভিনন্দন জানান।

স্পিকারের এই মন্তব্যের পর অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে তিনি সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানকে মোনাজাত পরিচালনার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের অধীনে এটিই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন।

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আগামী ১১ জুন সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় এবারের অধিবেশনের দিকে বিশেষ নজর রয়েছে রাজনৈতিক মহল, ব্যবসায়ী সমাজ এবং সাধারণ মানুষের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে ভাগ্য বদলে দিতে পারেন যে ১০ তারকা

নারীরা আসতেই ‘কালারফুল’ সংসদ, বললেন স্পিকার

আপডেট সময় ০৪:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬