ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের টম্বলেন শহরে স্কাইডাইভিংয়ে অংশ নিতে যাওয়া যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ১১টার দিকে বিমানটি ন্যান্সি-এসে বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর দুর্ঘটনার শিকার হয়। খবর বিবিসির।

স্থানীয় প্রশাসন জানায়, নিহতদের মধ্যে পাইলট, ৫ জন শিক্ষার্থী ও ৫ জন প্রশিক্ষক রয়েছেন। বিমানটিতে থাকা ১১ জনের সবাই নিহত হন। বিমানটি একটি প্যারাশুট প্রশিক্ষণ স্কুলের ছিল।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ইভ সেগুই জানান, বিমানটি একটি শপিং সেন্টারের কাছে জনবসতিপূর্ণ এলাকায় প্রায় খাড়াভাবে মাটিতে আছড়ে পড়ে। তবে এতে আশপাশের কোনো মানুষ আহত হননি।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, নিহত স্কাইডাইভারদের অর্ধেকই ছিলেন নার্স। এছাড়া দুর্ঘটনার সময় নিহতদের স্বজনরা বিমানঘাঁটিতে উপস্থিত ছিলেন।

এদিকে, উদ্ধার ও তদন্তকাজের সুবিধার জন্য বিমানবন্দর-সংলগ্ন এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১

আপডেট সময় ০৯:২৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬