ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ১৪০ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

হারারে স্পোর্টস ক্লাবে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু মাত্র ৪৭.২ ওভারে জিম্বাবুয়ের পেসারদের গতি ও বাউন্সে ধরাশায়ী হয়ে দেড়শ’র আগেই গুটিয়ে যায় টাইগাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে এটি বাংলাদেশের তৃতীয় সর্বনিন্ম ইনিংস। ২৫ বছর আগে রোডেশিয়ানদের বিপক্ষে বাংলাদেশ ১০৭ রানে অলআউট হয়েছিল।

আজ মুমিনুল হকের ফিফটির পরও দেড় শ’র দেখা পায়নি বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সাদমান ইসলাম করেন ২০ রান এবং শান্তর ব্যাট থেকে আসে ১৯ রান। শেষ ২৭ রানের মধ্যে সফরকারীরা হারায় সাত উইকেট।

জিম্বাবুয়ের পক্ষে নিউম্যান নিয়ামহুরি ৬১ রান দিয়ে নেন ৪টি উইকেট। এনগারাভা, মুজারাবানি ও ব্র্যাড ইভান্স ২টি করে উইকেট শিকার করেন।

চা বিরতি শেষে জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে তুলেছে ৬৬ রান (এই প্রতিবেদন লেখা পর্যন্ত)।

এই টেস্টে ঘুরে দাঁড়াতে হলে বাংলাদেশের বোলারদের দারুণ কিছু করে দেখাতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি : শেখ হাসিনা

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ

আপডেট সময় ০৯:৩৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬