ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রূপপুরে আরও অনিয়ম, ২৭ কোটির যন্ত্রপাতি কেনা হয়েছিল ২১৪ কোটিতে রুমিন ফারহানাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ মন্তব্য বিশ্বকাপের আলোচনায় কেপ ভার্দে, বাড়ছে মুসলিম সম্প্রদায়  ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা সরকার খতিয়ে দেখছে: তথ্য উপদেষ্টা যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ছোট্ট দ্বীপদেশ কেপ ভার্দেতে ইসলামের নীরব পদচারণা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের কারাদণ্ড হাসানুল হক ইনুর

চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়ে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। আর এই ঐতিহাসিক জয়ের আনন্দে দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া

রুদ্ধশ্বাস এই ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ফল না আসায় লড়াই গড়ায় টাইব্রেকারে। সেখানেই নায়ক হয়ে ওঠেন প্যারাগুয়ের গোলরক্ষক ওরল্যান্ডো হিল। জার্মানির দুটি গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে দলকে এনে দেন স্মরণীয় জয়।

পুরো ম্যাচে বলের দখল, আক্রমণ আর সুযোগ তৈরিতে এগিয়ে ছিল জার্মানি। একাধিকবার গোলের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত সফল হতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অতিরিক্ত সময়ের শেষ দিকে জার্মানি গোল করেছিল বলে মনে হলেও, ভিএআর পর্যালোচনায় সেটি বাতিল হয়ে যায়। গোল হওয়ার আগে প্যারাগুয়ের গোলরক্ষককে বাধা দেওয়ার প্রমাণ পাওয়ায় সেই গোলটি আর গণনা করা হয়নি।

টাইব্রেকারেও ছিল টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত জার্মানির জোনাথান টাহ সুযোগ নষ্ট করলে, প্যারাগুয়ের হয়ে হোসে কানালে জয়সূচক শট নিয়ে দলকে পৌঁছে দেন শেষ ষোলোতে।

এই ঐতিহাসিক জয়ের পর প্যারাগুয়েজুড়ে শুরু হয় উৎসব। সেই আনন্দ ভাগ করে নিতে ৩০ জুন সারা দেশে জাতীয় ছুটি ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট।

বিশ্বকাপের শেষ ষোলোতে প্যারাগুয়ের প্রতিপক্ষ হবে ফ্রান্স অথবা সুইডেন। তবে তার আগেই জার্মানির মতো পরাশক্তিকে বিদায় দিয়ে বিশ্বকাপের অন্যতম বড় চমক দেখিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপপুরে আরও অনিয়ম, ২৭ কোটির যন্ত্রপাতি কেনা হয়েছিল ২১৪ কোটিতে

চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়ে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

আপডেট সময় ০২:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬