ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন ঘাঁটিতে হামলার সময় ইরানি দুটি যুদ্ধবিমান ভূপাতিত: ৬ মাস ধরে কাতারে বন্দি ৩ ইরানি পাইলট চাঁদার ভাগ নিয়ে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, নিহত ১ কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম ছেলের বিরুদ্ধে অভিযোগ দিতে এসে থানার গেটে বাবার মৃত্যু ‘কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়’-হঠাৎ বর্ষার ইসলামিক পোস্ট ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ ফ্যাসিস্ট হাসিনার জায়গা বাংলার মাটিতে হবে না: আমান উল্লাহ আমান শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন দুই ছাত্রদল নেতা আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ

মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের কারাদণ্ড হাসানুল হক ইনুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে সকালে কারাগার থেকে ইনুকে ট্রাইব্যুনালে আনা হয়।

মামলায় ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার নির্দেশ দেওয়া, আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি এবং দমন-পীড়নে সম্পৃক্ত থাকার অভিযোগ।

এর আগে গত ১৪ মে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনায় ছয়জন নিহত হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পরে তদন্ত শেষে প্রসিকিউশন তার বিরুদ্ধে আটটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র বা ফরমাল চার্জ দাখিল করে। সেই মামলার রায়েই ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন ঘাঁটিতে হামলার সময় ইরানি দুটি যুদ্ধবিমান ভূপাতিত: ৬ মাস ধরে কাতারে বন্দি ৩ ইরানি পাইলট

মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের কারাদণ্ড হাসানুল হক ইনুর

আপডেট সময় ০২:৪৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬