ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কোরআনে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা নেতানিয়াহুর ইরান চুক্তি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই: ট্রাম্প  আ. লীগের ফিরে আসার আতঙ্কে অনেকের হাত-পা কাঁপছে: রনি ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা পুশই’নের শি’কার রোজিনা কাঁদছে,’মা, আমি বাঁচ’ব না। এখানে কোনো খাবার নেই, কিছুই নেই। চারদিকে শুধু তীব্র রোদ পো’ড়া-মা, তুমি কিছু করো…’ বিশ্বকাপে ইরান দলের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল ঘিরে গ্রেপ্তার ৪৭,ওসি ক্লোজড জনরোষ ও পচা ডিম ছোড়ার ভয়ে বৈঠক বাতিল করলেন মমতা নারী-শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ

খুলনা প্রেসক্লাবে প্রেসসচিব শফিকুল আলমকে ঘেরাও করে বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ১১৪৬ বার পড়া হয়েছে

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের মাঝে এবার বিক্ষোভের মুখে পড়লেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৮ জুন) বিকাল ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি খুলনা প্রেসক্লাব পরিদর্শনে যান। তবে সেখানে পৌঁছানোর পরপরই আন্দোলনকারীরা প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন এবং প্রেস সচিবের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন, “কেএমপি কমিশনারের পদত্যাগ ছাড়া প্রেস সচিব বের হতে পারবেন না।” ফলে প্রেসক্লাবের ভেতরে থাকা অন্য সাংবাদিক ও কর্মকর্তারাও ক্লাব ভবনের বাইরে যেতে পারেননি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) প্রেস সচিব শফিকুল আলম প্রেসক্লাব ভবনের ভেতরেই অবস্থান করছিলেন।

বিক্ষোভকারীদের দাবি, কেএমপি কমিশনারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রেস সচিবের উপস্থিতিকে কেন্দ্র করে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও প্রেসক্লাব কর্তৃপক্ষ আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কোরআনে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা

খুলনা প্রেসক্লাবে প্রেসসচিব শফিকুল আলমকে ঘেরাও করে বিক্ষোভ

আপডেট সময় ০৮:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫