ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা  মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না: গালিবাফ তোরা আমাকে ভালো হতে দিলি না: সালমান মুক্তাদির চাপ দিলে নাম প্রকাশ করে দেব: কুমিল্লার এসপি স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাথির মোহাম্মদ বাংলাদেশকে শুল্ক ছাড়ের সুখবর দিল যুক্তরাষ্ট্র যান্ত্রিক সমস্যার কারণে বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি দেওয়া হয়নি, জানাল পাকিস্তান আসিফ নজরুলকে খন্দকার মোশতাকের সঙ্গে তুলনা করলেন ফজলুর রহমান রংপুর জেলা স্টেডিয়াম শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

ইসরায়েলের হামলায় নিহত হননি আলী শামখানি, এলেন জনসম্মুখে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ৭৭৭ বার পড়া হয়েছে

এবার ইরান ও ইসরায়েলের সংঘাত নিয়ে আলোচনা শেষ না হতেই এবার নতুন মাত্রা যোগ করেছেন তেহরানের নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি। খবর প্রেস টিভি। গত ১৩ জুন ইরানে ইসরায়েলের হামলার পর বলা হয়েছিল শামখানি নিহত হয়েছেন। তবে গতকাল শনিবার সম্পূর্ণ সুস্থা অবস্থায় যুদ্ধে নিহতদের জানাজায় উপস্থিত হয়েছেন শামখানি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে এ তথ্য।

গত ১৩ জুন শামখানিকে হত্যার দাবি করে ইসরায়েল, বিষয়টি নিশ্চিত করে ইরানও। গতকাল শনিবার ইসরায়েলি হামলায় নিহত সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের জন্য একটি রাষ্ট্রীয় জানাজার আয়োজন করে ইরান, যে জানাজায় নামাজ পড়া হয় শামখানির জন্যও। এরপরই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিতে প্রচারিত এক সাক্ষাৎকারে হঠাৎ করেই দেখা যায় আলী শামখানিকে—সম্পূর্ণ জীবিত এবং সুস্থ অবস্থায়। একই দিনে তিনি অংশ নেন নিহতদের সম্মানে আয়োজিত জানাজা অনুষ্ঠানে, যার ছবি প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সাক্ষাৎকারে শামখানি জানান, ইসরায়েলি বিমান হামলার সময় তার বাসভবন ধসে পড়ে এবং তিনি প্রায় তিন ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন। তিনি বলেন, ‘আমি ধ্বংসস্তূপের নিচে থেকেই ফজরের নামাজ আদায় করি। প্রথমে ভেবেছিলাম এটি ভূমিকম্প। কিন্তু যখন গাড়ির শব্দ শুনি, তখন বুঝতে পারি যে এটি একটি সামরিক হামলা ছিল।’

এর আগে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, শামখানি নিহত হননি, বরং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে দীর্ঘ সময় ধরে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ না পাওয়ায় এ সংক্রান্ত বিভ্রান্তি আরও জোরালো হয়ে ওঠে। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় টিভি ও সংবাদমাধ্যমে তার উপস্থিতি এবং সরাসরি সাক্ষাৎকারে অবসান ঘটল সব জল্পনার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 

ইসরায়েলের হামলায় নিহত হননি আলী শামখানি, এলেন জনসম্মুখে

আপডেট সময় ১০:১৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫