অন্তর্বর্তী সরকারের তুলনায় দেশের অবস্থান এখন ভালো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তথ্য উপদেষ্টা বলেন, দেশে অপরাধ ঘটছে। অন্তর্বর্তী সরকারের তুলনায় কিছু অপরাধ বেড়েছে আবার কমেছেও, ডেটা সেটাই বলছে। তবে দেশে এখন নৈরাজ্য নেই। অন্তর্বর্তী সময়ের তুলনায় অনেক ভালো অবস্থা এখন। তুলনামূলকভাবে সরকার খুব খারাপ করছে এটা মনে করি না।
তিনি বলেন, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচ বেড়েছে, মানুষের কষ্ট হচ্ছে। তাই ৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চলছে।
জাহেদ উর রহমান বলেন, দেশের বাজারে এলপিজি গ্যাসের সংকট নেই বলে নিশ্চয়তা দিয়েছে আমদানিকারক ও অপারেটররা। অসৎ উদ্দ্যেশে কেউ যেন মজুতদারি না করে, সে বিষয়ে আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। এরকম হলে নিশ্চয়ই সরকার ব্যবস্থা নেবে।

ডেস্ক রিপোর্ট 























