ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় অতিরিক্ত মদপানে সাজিদুল ইসলাম (১৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। রবিবার বেলা এগারোটার দিকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সাজিদুল নেত্রকোনা জেলার গোড়াগাও গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। সে নারায়নগঞ্জের একটি খাবার হোটেল কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার নারায়ণগঞ্জ থেকে সাজিদুল ও তার বন্ধু হাবিব কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল স্কাই ভিউর ৪০৮ নম্বর কক্ষে ওঠেন। পরে ওই রাতেই সাজিদুল অতিরিক্ত মদপান করেন। শনিবার সকালে তীব্র পেটব্যথায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেও অবস্থার উন্নতি হয়নি।

পরে রবিবার সকাল আটটার দিকে শাজিদুলকে কুয়াকাটা হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া হাসপাতালে রেফার করা হয়।

তবে তার বন্ধু হাবিব সাজিদুলের কথায় তাকে সেখানে না নিয়ে আবার হোটেল রুমে ফিরিয়ে নেন। কিছুক্ষণ পর অবস্থার আরও অবনতি হলে সাজিদুলকে আবারো কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মহিপুর থানা ওসি তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীর কুয়াকাটায় অতিরিক্ত মদপানে পর্যটকের মৃত্যু

আপডেট সময় ০৪:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫