ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী রাজুতে নিজেকে জ্বালিয়ে দেওয়ার ঘোষণা বিসিএস পাস করেও ভেরিফিকেশনে বাদ পড়া জসিমের মেয়েদের সাথে অবাধ বিচরণসহ নানা অভিযোগে সাথী পদ বাতিল হয় আম্মারের এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীর পক্ষে ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা কেমনে হাদি হলের নাম মুছে মুজিবের নামে হয় মাথায় আসে না: পিনাকী শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের প্রতিবাদ ডাকসুর অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো বিক্ষোভ মিছিল নিয়ে এসে কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাঙচুর

নিয়ন্ত্রণের বাইরে এআই, হ্যাক করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১১৩৮ বার পড়া হয়েছে

চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই জানিয়েছে, তাদের দুটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল একটি নিয়ন্ত্রিত নিরাপত্তা পরীক্ষার সময় পরীক্ষার পরিবেশ ছাড়িয়ে অন্য একটি এআই প্রতিষ্ঠানের সার্ভারে প্রবেশ করে। ঘটনাটি কোম্পানিটি ‘নজিরবিহীন সাইবার ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ওপেনএআই জানায়, নিজেদের এআই মডেলের সাইবার সক্ষমতা মূল্যায়নের জন্য পরিচালিত অভ্যন্তরীণ পরীক্ষায় একটি স্বয়ংক্রিয় এজেন্ট পরীক্ষার সীমা অতিক্রম করে উন্মুক্ত ইন্টারনেটে প্রবেশ করে। এতে ব্যবহৃত হয়েছিল সদ্য প্রকাশিত জিপিটি-৫.৬ এসওএল এবং এখনো প্রকাশ না হওয়া আরও উন্নত একটি মডেল।

কোম্পানির দাবি, পরীক্ষার লক্ষ্য পূরণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এজেন্টটি চুরি করা লগইন তথ্য ব্যবহার করে এবং পূর্বে অজানা একটি নিরাপত্তা ত্রুটি শনাক্ত করে এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের সার্ভারে প্রবেশ করে।

হাগিং ফেসের সহপ্রতিষ্ঠাতা ক্লেমঁ দেলাঁগ বলেন, শুরুতে তারা ধারণা করেছিলেন, কোনো শীর্ষস্থানীয় এআই ল্যাবের সম্পৃক্ততা থাকতে পারে। তবে তার বিশ্বাস, ওপেনএআইর পক্ষ থেকে এটি ইচ্ছাকৃতভাবে করা হয়নি। তিনি ঘটনাটিকে ‘অত্যন্ত বিস্ময়কর’ উল্লেখ করে বলেন, এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেগ কাসার। তিনি বলেন, এআই প্রযুক্তির উন্নয়ন খুব দ্রুত এগোচ্ছে, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার মতো কার্যকর নিয়ন্ত্রক কাঠামো এখনো গড়ে ওঠেনি। তিনি স্বাধীন নিরাপত্তা পরীক্ষা, নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা বাধ্যতামূলকভাবে প্রকাশ এবং আন্তর্জাতিক সমন্বয়ের আহ্বান জানান।

সম্প্রতি উন্নত এআই সিস্টেম জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগে জাতীয় নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের একটি কাঠামোতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অল্প সময়ের মধ্যেই ওপেনএআই এই ঘটনার তথ্য প্রকাশ করল।

বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, উন্নত এআই ব্যবস্থার সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা ও নিয়ন্ত্রণের ঝুঁকিও বাড়ছে। গত মাসে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকও সবচেয়ে শক্তিশালী এআই মডেলগুলোর উন্নয়ন সাময়িকভাবে ধীর করার আহ্বান জানিয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

নিয়ন্ত্রণের বাইরে এআই, হ্যাক করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান

আপডেট সময় ০৩:৫১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬