ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী রাজুতে নিজেকে জ্বালিয়ে দেওয়ার ঘোষণা বিসিএস পাস করেও ভেরিফিকেশনে বাদ পড়া জসিমের মেয়েদের সাথে অবাধ বিচরণসহ নানা অভিযোগে সাথী পদ বাতিল হয় আম্মারের এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীর পক্ষে ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা কেমনে হাদি হলের নাম মুছে মুজিবের নামে হয় মাথায় আসে না: পিনাকী শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের প্রতিবাদ ডাকসুর অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো বিক্ষোভ মিছিল নিয়ে এসে কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাঙচুর

মোবাইল অপারেটরদের কলড্রপ কমানোর নির্দেশ মন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৭২৮ বার পড়া হয়েছে

মোবাইল ফোনে কলড্রপ কমাতে অপারেটরদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। একই সঙ্গে ডাটা প্যাকেজের দাম ও মেয়াদ নিয়েও গ্রাহকদের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) মোবাইল অপারেটর রবি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, মোবাইল অপারেটরদের শুধু শহরকেন্দ্রিক নেটওয়ার্ক উন্নয়নে গুরুত্ব দিলে হবে না। গ্রামের মানুষও যেন মানসম্মত মোবাইল ও ইন্টারনেট সেবা পান, সে জন্য গ্রামাঞ্চলে নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে কলড্রপের ভোগান্তির অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি জানান, সাধারণ মানুষের হাতে ৩ থেকে ৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন পৌঁছে দিতে সরকার কাজ করছে।

এদিকে অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান মো. এমদাদ উল বারী জানান, ২০২৯ সালের মধ্যে দেশে টুজি সেবা বন্ধ করার পরিকল্পনা নেই।

গ্রাহকদের অভিযোগ, কথা বলার সময় হঠাৎ কল কেটে যাওয়া, ইন্টারনেটের ধীরগতি এবং অনুমতি ছাড়াই ভ্যালু অ্যাডেড সার্ভিস চালুর মতো সমস্যায় নিয়মিত ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

বিটিআরসির তথ্য অনুযায়ী, গত সাড়ে পাঁচ বছরে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার কাছে ৬৬ হাজার ৭০৫টি অভিযোগ জমা পড়েছে। ফলে কলড্রপ ও অন্যান্য মোবাইল সেবার মান উন্নয়নে অপারেটরদের ওপর নতুন করে চাপ বাড়ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

মোবাইল অপারেটরদের কলড্রপ কমানোর নির্দেশ মন্ত্রীর

আপডেট সময় ০৪:১৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬