ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতি করলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই আমার বিরুদ্ধে কিছু করত না: আসিফ মাহমুদ দেবিদ্বারে ১১ হাসপাতাল-ক্লিনিককে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর, সাবেক আওয়ামী লীগ চেয়ারম্যান গ্রেপ্তার যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধর বিদেশে অর্থ বিনিয়োগের ধূলিকণারও প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব: আসিফ মাহমুদ হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-১ ড্রো’ন ভূ’পা’তি’ত করল ই’রা’ন প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, পিরোজপুর পল্লী বিদ্যুতের জিএম স্ট্যান্ড রিলিজ কার অনুরোধে হরমুজ প্রণালি ইস্যুতে বৈঠক স্থগিত, জানাল ইরান আ.লীগ নেতার গোডাউন থেকে সার জব্দ

মার্কিন হামলার পর আলোচনায় আগ্রহী ইরান: রুবিও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

মার্কিন সামরিক হামলার পর ইরান পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় আগের তুলনায় বেশি আগ্রহ দেখাচ্ছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর আল জাজিরার

এক সাক্ষাৎকারে রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম এবং অস্ত্র উৎপাদন স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, এসব হামলার ফলে ইরানের সামরিক প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।

তবে তিনি স্বীকার করেন, ইরানের কাছে এখনো ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে এবং সেগুলোর মাধ্যমে তারা ক্ষয়ক্ষতি করার সক্ষমতা ধরে রেখেছে।

রুবিওর ভাষ্য, সামরিক সক্ষমতা দুর্বল হয়ে যাওয়ায় ইরান আগের মতো প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভর করতে পারছে না। এ কারণেই তেহরান এখন পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালি নিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, “এখন আমরা তাদের সঙ্গে শক্তির অবস্থান থেকে আলোচনা করছি, দুর্বলতার অবস্থান থেকে নয়।”

তবে রুবিওর এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি করলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই আমার বিরুদ্ধে কিছু করত না: আসিফ মাহমুদ

মার্কিন হামলার পর আলোচনায় আগ্রহী ইরান: রুবিও

আপডেট সময় ১২:৩৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬