ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় শেহবাজ শরিফের অনুরোধে লং মার্চ স্থগিত করল জামায়াতে ইসলামী নিউইয়র্কে নেতানিয়াহুর বিমান নামবে না, মামদানির হুমকিতে আতঙ্ক নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক: শেখ হাসিনা মক্কায় বারবার হামলা, হুতিদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ বললেন সৌদি বাদশাহ মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাবলিগ জামাতে পাঠাল পুলিশ জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি: নাছির মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

রাজধানীর ঢাকা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ককটেল ও চকলেট বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনি বলেন, ক্যাম্পাসের ভেতরে নিয়মিত পুলিশ মোতায়েন থাকে না।

পুলিশের একটি সূত্র জানায়, এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে ছাত্রদল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে পরে ঢাকা কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের পর ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা কলেজের সামনে প্রধান সড়কে মিছিল করেন। অন্যদিকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন।

এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে নিউমার্কেট এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা কলেজ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সংঘর্ষের কারণ এবং ককটেল বিস্ফোরণের সঙ্গে এ ঘটনার কোনো প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময়

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

আপডেট সময় ০৬:০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬