ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতি করলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই আমার বিরুদ্ধে কিছু করত না: আসিফ মাহমুদ দেবিদ্বারে ১১ হাসপাতাল-ক্লিনিককে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর, সাবেক আওয়ামী লীগ চেয়ারম্যান গ্রেপ্তার যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধর বিদেশে অর্থ বিনিয়োগের ধূলিকণারও প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব: আসিফ মাহমুদ হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-১ ড্রো’ন ভূ’পা’তি’ত করল ই’রা’ন প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, পিরোজপুর পল্লী বিদ্যুতের জিএম স্ট্যান্ড রিলিজ কার অনুরোধে হরমুজ প্রণালি ইস্যুতে বৈঠক স্থগিত, জানাল ইরান আ.লীগ নেতার গোডাউন থেকে সার জব্দ

বিমানবন্দরে নারীর ব্যাগে মিলল মার্কিন গৃহযুদ্ধের কামানের গোলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হলো আমেরিকার গৃহযুদ্ধের সময়কার পাঁচটি ঐতিহাসিক কামানের গোলা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের গালফ শোরস আন্তর্জাতিক বিমানবন্দরে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৮ জুলাই নিরাপত্তা তল্লাশির সময় এক্স-রে স্ক্যানে একটি সন্দেহজনক বস্তু দেখতে পান ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন-টিএসএর কর্মকর্তারা। পরে ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় পাঁচটি ছোট কামানের গোলা। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।

টিএসএর কর্মকর্তা জাস্টিন ডুপ্রে জানান, উদ্ধার হওয়া গোলাগুলোতে কোনো বিস্ফোরক ছিল না এবং সেগুলো নিষ্ক্রিয় অবস্থায় ছিল। তবে সামরিক গোলাবারুদ হিসেবে এগুলো বিমানে বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

পুলিশের তদন্তে জানা যায়, গোলাগুলো যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থাপনা ফোর্ট মরগান থেকে চুরি করা হয়েছিল। এগুলো আমেরিকার গৃহযুদ্ধের সময়কার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন বলেও নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

তদন্তে আরও জানা যায়, এক কিশোর সংরক্ষণাগার থেকে গোলাগুলো নিয়ে তার দাদির ব্যাগে রেখে দেয়। তবে ওই নারী দাবি করেছেন, ব্যাগে এসব চুরি হওয়া ঐতিহাসিক কামানের গোলা ছিল—এ বিষয়ে তার কোনো ধারণাই ছিল না।

ঘটনার পর কামানের গোলাগুলো জব্দ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি করলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই আমার বিরুদ্ধে কিছু করত না: আসিফ মাহমুদ

বিমানবন্দরে নারীর ব্যাগে মিলল মার্কিন গৃহযুদ্ধের কামানের গোলা

আপডেট সময় ১১:৪৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬