ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে বিয়ে নথিভুক্তির দায়িত্ব বিএনপিকে দেশের মানুষ বারবার পুরস্কৃত করেছে: নজরুল ইসলাম শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক সই এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ময়ূখ রঞ্জন একদফার হুমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না: ডিএসসিসি প্রশাসক ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা: পুলিশদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরি পেতে নেতার ফোন কেন: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর আর কত দিন এ ধরনের খেলা চলবে: প্রশ্ন জামায়াত আমিরের একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর

“বিএনপি সব জায়গায় চাঁদা তোলে, আওয়ামী লীগের চেয়েও খারাপ”—রাজশাহীতে ফয়জুল করিমের অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৪৭০ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বিএনপির বিরুদ্ধে তীব্র ভাষায় অভিযোগ করে বলেছেন, “এমন কোনো জায়গা নেই, যেখানে বিএনপি চাঁদা তোলে না।”

রবিবার (৬ জুলাই) বিকেলে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত “আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা: উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফয়জুল করিম বলেন, “আজকে বিএনপির চাঁদাবাজির অবস্থা কী? আমরা প্রতিদিন খবরের কাগজে যেটুকু দেখি, সেটাই বরফের উপরিভাগ। নিচে হাজার গুণ বেশি চাঁদাবাজি হয়। আওয়ামী লীগের সম্পদ গেছে কোথায়? এস আলম গ্রুপের সম্পদ, গাড়ি কোথায় গেছে—খুঁজলেই দেখবেন।”

তিনি আরও বলেন, “২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ছিল খাম্বা কেস, ট্রান্সফার কেস, হাওয়া ভবনের দাপট। এখন ৯ মাসে ১৫০ খুন হচ্ছে। বিএনপি ভোট চাইবে কী যুক্তিতে? শুধু বলছে—আওয়ামী লীগ ঠেকাও। এতে তো মানুষ বলবে—বিএনপি ঠেকাও।”

আওয়ামী লীগের উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিএনপি যদি দাবি করে তারা উন্নয়ন করেছে, তাহলে বলতে হয়—আওয়ামী লীগ করেছে হাজার গুণ বেশি। তবুও মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। কারণ—জুলুম, চাঁদাবাজি, মাস্তানি। আজ বিএনপিও সেই একই কাজ করছে।”

তিনি প্রশ্ন রাখেন, “বিএনপিকে ভোট দেওয়ার কোনো যুক্তি কি জনগণের সামনে উপস্থাপন করা যাচ্ছে? বিগত ভোট পাওয়ার ইতিহাস থাকলেই কি আগামীতেও তারা ভোট পাবে?”

তিনি আরও বলেন, “ভোলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ—এই ঘটনাও বিএনপির নামের পাশে জুড়ে গেছে। এ রকম আচরণ করে তারা কীভাবে জনগণের ভোট আশা করে?”

সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ নুরুন নাবী এবং সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

“বিএনপি সব জায়গায় চাঁদা তোলে, আওয়ামী লীগের চেয়েও খারাপ”—রাজশাহীতে ফয়জুল করিমের অভিযোগ

আপডেট সময় ১১:২৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫