ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ ৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ‘আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল’-আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট দুই দশকেও উপকূলীয় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য ঘোচেনি লুটেরাদের হাতে ব্যাংক ফিরিয়ে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা সংসদে সুগার মিল নিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

পাল্টা জবাবে ইসরায়েলে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৬৭৪ বার পড়া হয়েছে

এবার ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। পাল্টা জবাবে ইসরায়েলে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন ইয়েমেন।

আজ সোমবার (৭ জুলাই) টেলিগ্রামে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠার পর ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করা হয়েছে।

এর আগে, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ, রাস ইসা ও সাইফ বন্দরসহ একটি বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালায় ইসরায়েল। গত প্রায় এক মাসের মধ্যে ইয়েমেনে এটিই প্রথম ইসরায়েলি হামলা। হামলার পর হুতির এক মুখপাত্র বলেন, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, ইয়েমেনের পরিণতি তেহরানের মতই হবে। ইসরায়েলকে যে কেউ আঘাতের চেষ্টা করলে নিজেই আঘাত পাবে। যারা ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে, তাদের সেই হাত কেটে ফেলা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান–সমর্থিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েল ও লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে আসছে। হুতি বলছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এসব হামলা করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ

পাল্টা জবাবে ইসরায়েলে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা 

আপডেট সময় ১০:৪১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫