ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩২ কর্মী পাবনায় হচ্ছে নতুন ‘মেগা সংযোগ’, বদলে যেতে পারে দেশের যোগাযোগ মানচিত্র যদি কখনো মারা যাই, আমাদের খুনের বিচার যেন হয়: নাসীরুদ্দীন পাটওয়ারী কোরবানির হাটে এবার ভাইরাল ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’! আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ ঈদের দিন ভারী বৃষ্টি হতে পারে রাজধানীসহ দেশের যেসব অঞ্চলে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করতে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত: রাশেদ খাঁন না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি, এখন অনেক লজ্জা লাগে: হিমি ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে: বাপ্পারাজ

নির্বাচন পেছালে বিএনপি ছাড়া সব দলের লাভ: রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৪০৬ বার পড়া হয়েছে

এবার বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি একটি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে মন্তব্য করেছেন, নির্বাচন পেছালে বিএনপি ছাড়া সব দলের লাভ। তিনি বলেন, বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সেইসঙ্গে সরকারের একটি বড় অংশ চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়ার।

এদিকে দেশের পরিস্থিতি অস্থিতিশীল উল্লেখ করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, এই ধরনের অশান্ত পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে আমি নিজেই বলবো—আমি কীভাবে গ্যারান্টি দেব যে আমার ভোটগুলো ব্যালটবাক্সে ঠিকমতো গিয়ে পড়বে? তিনি বলেন, এরকম অবস্থা খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে। তিনি আরও বলেন, এসব কিছু হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা।

তিনি বলেন, একমাত্র বিএনপি ছাড়া মাঠে থাকা যত ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে, তাদের জন্য কিন্তু যত দেরি হয়, ততই ভালো। কেন ভালো? এনসিপি মাত্র দলটা গোছাতে শুরু করেছে। গত তিন বা চার মাস হয়েছে তাদের বয়স।

রুমিন ফারহানা এনসিপির জনসভা নিয়ে বলেন, সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের আপ্রাণ চেষ্টা আছে লোক কতটা বেশি সেটি দেখানোর। জনসভায় অগণিত মানুষের সমাবেশ হয়েছে বোঝানোর চেষ্টা হলেও পরিস্থিতি তেমন না বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩২ কর্মী

নির্বাচন পেছালে বিএনপি ছাড়া সব দলের লাভ: রুমিন ফারহানা

আপডেট সময় ১০:৫৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫