ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম  গ্যাস্ট্রিক-ক্যানসার বলে মিথ্যা অসুস্থতার সার্টিফিকেট দিয়েছেন কামরুল ইসলাম: চিফ প্রসিকিউটর মাদকের টাকার জন্য নিজের ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো ছবি দিয়ে অপপ্রচার, বাস্তবে ডুবে যায়নি চট্টগ্রাম: প্রতিমন্ত্রী টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৭ হাজার একর জমির ধান, দিশেহারা কৃষকরা তুরস্কে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি ক্বারীর বিশ্বজয় নিউজিল্যান্ডের মসজিদে ৫১ মুসল্লিকে হত্যা: আদালতে আসামির আপিল খারিজ গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ উর রহমান

ইসরায়েলগামী ‘ম্যাজিক সিজ’ জাহাজে ইয়েমেনের হামলা, ডুবে যাওয়ার পথে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ১৫৪৪ বার পড়া হয়েছে

ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে ‘ম্যাজিক সিজ’ নামের একটি বাণিজ্যিক জাহাজে জোরালো হামলার দাবি করেছে। বাহিনীর ভাষ্যমতে, জাহাজটির গন্তব্য ছিল ইসরায়েল অধিকৃত একটি বন্দর। হামলায় ড্রোনবোট, ব্যালিস্টিক ও গাইডেড ক্ষেপণাস্ত্র এবং আকাশচালিত ড্রোন ব্যবহার করা হয়।

সোমবার (৭ জুলাই) দ্বিতীয় দফা বিবৃতিতে ইয়েমেনি বাহিনী জানায়, ইসরায়েলি জাহাজ চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় তারা এই হামলা চালিয়েছে। জাহাজটি সতর্কতা অগ্রাহ্য করে চলতে থাকায় একযোগে সমুদ্র ও আকাশ থেকে হামলা চালানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, “নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশে এবং দখলদার ইসরায়েলি বন্দর ব্যবহারে বাধা দিতেই এই আক্রমণ চালানো হয়েছে।”

হামলার পর জাহাজটিতে পানি ঢুকে পড়ে এবং সেটি এখন ডুবে যাওয়ার পথে বলে দাবি করা হয়। তবে মানবিক দিক বিবেচনায় জাহাজে থাকা ক্রুদের নিরাপদে চলে যেতে দেয়া হয়েছে বলেও জানায় ইয়েমেনি বাহিনী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ

ইসরায়েলগামী ‘ম্যাজিক সিজ’ জাহাজে ইয়েমেনের হামলা, ডুবে যাওয়ার পথে

আপডেট সময় ১০:১৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫