রোববার এক প্রেস ব্রিফিংয়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার আবদুল মাবুদ জানান, বাড়ির ছাদে মাদক সেবনে বাধা দেওয়া ও চিনে ফেলার কারণেই এ রোমহর্ষক হত্যাকাণ্ডটি ঘটে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বৃহস্পতিবার রাতে ছাদে মাদক নেওয়ার সময় দেখে ফেলায় প্রথমে শিক্ষক গণপতিকে হত্যা করা হয়। এরপর ঘটনা ধামাচাপা দিতে একে একে তাঁর স্ত্রী, মেয়ে ও শিশুপুত্রকে নির্মমভাবে হত্যা করে স্বর্ণালংকার লুট করে খুনিরা পালিয়ে যায়।
শনিবার রাতে তালাবদ্ধ বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ডেস্ক রিপোর্ট 




















