চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও কাদাধসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪ হাজার ৫০০ মানুষ।
বুধবার সর্বশেষ সরকারি তথ্যের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, গত ২৬ আগস্ট ভয়াবহ বন্যায় দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ২৯২ জন এবং নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন।
উপদ্রুত এলাকাগুলো থেকে প্রায় ১২ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সেনাবাহিনী ও পুলিশসহ ২১ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। বন্যায় নেপালে মোট প্রায় ১৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অন্যদিকে, চীনের বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, সীমান্তের চীন অংশে বন্যা ও কাদাধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সেখানে ২৬১ জন বিদেশি নাগরিকসহ মোট ৫৪৬ জন এখনও নিখোঁজ রয়েছেন।
বন্যায় দুর্গত বিভিন্ন এলাকায় উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

ডেস্ক রিপোর্ট 




















