ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামালপুরে রাজিব বাস ইস্যুতে এনসিপির মানববন্ধনে হামলা জ্বালানি পরিশোধনের সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে আইডিবি এমপি হয়ে প্রথমবার সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ কেউ অভিযোগ করতে পারে নি মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে: জামায়াত আমির বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, চুক্তি সই হাসানুল হক, দীপু মনি-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ট্রাইব্যুনালে হাজির বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে: আখতার হোসেন দেশ অস্থির করতে সামাজিকমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: প্রধানমন্ত্রী

বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

স্থায়ী কমিটির সভাপতির পদ বণ্টন নিয়ে বিরোধের জেরে সংসদ থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদ সদস্যরা।

বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে আরও ১০টি স্থায়ী কমিটি গঠন করা হয়। তবে এসব কমিটির সভাপতির পদে বিরোধী দলের কোনো সংসদ সদস্যকে রাখা হয়নি।

এ নিয়ে আপত্তি জানান বিরোধী দলের সংসদ সদস্যরা। তাদের দাবি, সংসদে বিরোধী দলের আসনসংখ্যার আনুপাতিক হারে স্থায়ী কমিটির সভাপতির পদ তাদের পাওয়ার কথা।

পরে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতে ইসলামী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।

তবে জামায়াতের সংসদ সদস্যরা বেরিয়ে যাওয়ার পরও বিরোধী দলের দুই সংসদ সদস্য—এনসিপির হাসনাত আবদুল্লাহ ও খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমাদ হানজালা—কক্ষে অবস্থান করছিলেন। কয়েক মিনিট পর হানজালাও সংসদ কক্ষ ত্যাগ করেন। তবে অধিবেশন শেষ হওয়ার সময় পর্যন্ত কক্ষে ছিলেন হাসনাত আবদুল্লাহ।

সংসদ মুলতবি ঘোষণার আগে তিনি বক্তব্য দেওয়ার জন্য ফ্লোর চান। তখন স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন।

এদিকে স্থায়ী কমিটির সভাপতির পদ বণ্টন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বিতর্কের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধনসংক্রান্ত কমিটিতে অংশ নিলে তাদের আসনের আনুপাতিক হারে স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামালপুরে রাজিব বাস ইস্যুতে এনসিপির মানববন্ধনে হামলা

বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত

আপডেট সময় ০৪:৫১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬