ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প দুদকের অনুসন্ধানে সমস্যা নেই, তবে অভিযোগগুলো ভিত্তিহীন: আসিফ মাহমুদ বিএনপির এমপির গাড়িবহরে হামলা-অগ্নিসংযোগ: আওয়ামী লীগ ও শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার আসামি বহনকারী পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আসামিসহ আহত ১০ ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম দেশে তিন বছরে বন্ধ ৪ শতাধিক গার্মেন্টস কারখানা

বিএনপির এমপির গাড়িবহরে হামলা-অগ্নিসংযোগ: আওয়ামী লীগ ও শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনটে বিএনপির এমপির গাড়ির বহরে হামলা, অগ্নিসংযোগ ও ককটেল হামলা চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে করা পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নাটাবাড়ি গ্রামের মধ্যপাড়ার মঞ্জুর সরকারের ছেলে গোসাইবাড়ি ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য আবু বক্কর (৪৭) ও ধেরুয়াহাটি গ্রামের আকতার হোসেনের ছেলে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান ময়নুল (৩৭)।

এর আগে বুধবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় দুটি জিপ, দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ৩০ নভেম্বর রাতে ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় ছাত্রদল নেতা রাজু আহম্মেদ বাদী হয়ে ২০২৫ সালের ১০ ডিসেম্বর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের ৩৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ময়নুলকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি

বিএনপির এমপির গাড়িবহরে হামলা-অগ্নিসংযোগ: আওয়ামী লীগ ও শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৯:১৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬