ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার  ১৭ বছরে দেশের প্রত্যেকটা খাতই ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছে: ত্রাণমন্ত্রী নাটোরে মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি এখন থেকে মদিনার সব মসজিদে নারীদের জন্য থাকবে নামাজের স্থান জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চ নয়, সরকারকে সময় দিন: আবদুস সালাম শিবিরকর্মীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন ঢাবি শিক্ষিকা মোনামী দিল্লি বিমানবন্দরের ভেতরে ঢুকল পানি, একের পর এক ফ্লাইট বাতিল খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: কুমিল্লায় নাহিদ ইসলাম জ্বালানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ: শামা ওবায়েদ

দিল্লি বিমানবন্দরের ভেতরে ঢুকল পানি, একের পর এক ফ্লাইট বাতিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৫:২১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এবার ভারী বর্ষণের কারণে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে বিমানবন্দরের কার্যক্রমও ব্যাহত হয়েছে। একটি ভিডিওতে বিমানবন্দরের প্রবেশপথে পানি জমে থাকতে দেখা গেছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ভারী বর্ষণের কারণে দিল্লিগামী পাঁচটি ফ্লাইট জয়পুরে, চারটি লখনউতে এবং একটি করে ফ্লাইট আহমেদাবাদ ও চণ্ডীগড়ে ঘুরিয়ে দেয়া হয়েছে।

মানসি নামের এক যাত্রী দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমি এমন কিছু আগে কখনও দেখিনি; এখানে এত পানি। আমি প্রায় আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। পানির স্তর কিছুটা কমার অপেক্ষা করছি, যাতে আগমন গেটের দিকে যেতে পারি।ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, যাত্রীরা প্যান্ট গুটিয়ে জমে থাকা পানির মধ্য দিয়ে লাগেজের ট্রলি ঠেলে প্রবেশপথের দিকে যাচ্ছেন। অন্য এক যাত্রী বলেন, ‘প্রায় দুই বছর আগে একবার এমন হয়েছিল, আর এবার আবারও দেখছি। এ বছর বৃষ্টি একটু বেশি।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পালামে ৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত নাজাফগড়ে ০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর দিল্লির জন্য হলুদ সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, বৃষ্টির কারণে নিচু এলাকা ও আন্ডারপাসে জলাবদ্ধতা তৈরি হতে পারে। শহরের কিছু এলাকায় যান চলাচল ব্যাহত এবং গণপরিবহনে দেরিও হতে পারে। আবহাওয়া অধিদপ্তর যাত্রীদের বের হওয়ার আগে যান চলাচলের সর্বশেষ পরিস্থিতি জেনে নেয়ার পরামর্শ দিয়েছে। বজ্রঝড়ের সময় বিদ্যুতের খুঁটি, বিদ্যুতের লাইন ও তারের আশপাশ এড়িয়ে চলতেও বলেছে কর্তৃপক্ষ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার 

দিল্লি বিমানবন্দরের ভেতরে ঢুকল পানি, একের পর এক ফ্লাইট বাতিল

আপডেট সময় ০১:৫৫:২১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬