এবার কেরালার ত্রিশূর জেলার কাইপামঙ্গলমে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তামিলনাড়ুর একটি প্রকৌশল কলেজের আটজন শিক্ষার্থী নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে জাতীয় সড়ক–৬৬ (NH 66)-র পানাম্বিকুন্নু এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবৈধভাবে পার্ক করে রাখা একটি মালবাহী লরির পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে গাড়িটি দুমড়ে–মুচড়ে লরির নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন আরোহী প্রাণ হারান।
উদ্ধারকৃত পরিচয়পত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে, নিহতরা সবাই তামিলনাড়ুর ডিন্ডিগুলের পিএসএনএ (PSNA) ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী। ঘটনার পর ঘাতক লরির চালক পলাতক রয়েছে এবং কাইপামঙ্গলম থানা পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

ডেস্ক রিপোর্ট 























