ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩ ‘আমাকে কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু হিন্দুদের সফরে সরিয়ে দেওয়া হলো নারী কর্মীদের, বন্ধ আইফেল টাওয়ার আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন ছাত্রদল সভাপতি বাঁধনকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার চেষ্টা ও হামলায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানালেন পাটওয়ারী ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী! গাজায় ‘নৃশংস অপরাধের’ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল এবার একজোট হয়ে ইসরায়েলে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

বাঁধনকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার চেষ্টা ও হামলায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানালেন পাটওয়ারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এবার ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বাঁধনের ওপর হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছেন।

এনসিপি মুখ্য সমন্বয়ক তার ফেসবুক পোস্টে বলেন, ‘আজ ওখানে আমার সন্তানও থাকতে পারতো। এভাবে শান্তিতে থাকা যায় না। এগুলো বন্ধ করতে হবে। আমরা সবাই বিচার চাই। রাষ্ট্রের কাছে বিচার চাই।আজমেরী হক বাঁধন। জুলাইয়ের কঠিন দিনগুলোতে আজমেরী হক বাঁধন ছাত্রজনতার পাশে দাঁড়িয়েছিলেন। অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলেছিলেন, রাজপথে নেমেছিলেন। নীরব থাকা যখন অনেক সহজ ছিল, তখন তিনি নীরব থাকেননি।

আজ আন্তর্জাতিক চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ভেনিস ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে পরিবারসহ হামলার শিকার হয়েছেন আজমেরী হক বাঁধন। হামলার সময় তাকে জোর করেজয় বঙ্গবন্ধুবলানোর চেষ্টা করা হয়। রাজনৈতিক স্লোগান যখন ভয়, হুমকি কিংবা শক্তি প্রয়োগ করে কারও মুখে তুলে দেওয়ার চেষ্টা করা হয়, তখন সেটি আর রাজনৈতিক আদর্শ থাকে না, হয়ে ওঠে জবরদস্তি ও অসহিষ্ণুতার রাজনীতি।

জুলাইয়ে বাঁধন ছাত্রজনতার পাশে দাঁড়িয়েছিলেন। আজ তার ও তার পরিবারের ওপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

বাঁধনকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার চেষ্টা ও হামলায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানালেন পাটওয়ারী

আপডেট সময় ০৯:৫৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬