ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী! গাজায় ‘নৃশংস অপরাধের’ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল এবার একজোট হয়ে ইসরায়েলে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইরান পরাজিত হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প পুরো বাংলাদেশ আপনার সঙ্গে: অভিনেত্রী বাঁধনকে সারজিস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম বারের মতো ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ডেভিড ইমন-কালা মোবারকের সঙ্গে থাকা কেউ ভালো হতে চাইলে সময় দেওয়া হবে: এসপি মাসুদ ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তা বাড়ল কমদামি সিগারেটের দাম ফ্যামিলি কার্ড তৈরির ২৪২ কোটি টাকা খরচ ‘রাষ্ট্রীয় অর্থের অপচয়’: সার্জিস আলম

আল্লাহর গজব পড়ুক: সোহাগ হত্যা প্রসঙ্গে খায়রুল বাসার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

এবার রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেট-সংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে ওঠে দেশবাসী। অনেকেই ভিডিওটি পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন। সেই কাতারে আছে অভিনেতা খায়রুল বাসার। তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টি নিয়ে কথা বলেন।

সোহাগ হত্যা প্রসঙ্গে নিজের ফেসবুকে খায়রুল বাসার লেখেন, আল্লাহর গজব পড়ুক তাদের ওপর যারা মানুষ হতে পারল না। যারা জীব-জন্তুর বৈশিষ্ট্যকেও হার মানিয়েছে। আল্লাহ এ দেশকে হেফাজত করুন কিছু ভালো মানুষের উসিলায়। এ দেশের মানুষ যেন অন্যের ও নিজের শান্তি নিয়ে ঘুমাতে পারে।

এরপর সবাইকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে লেখেন, যেখানেই অন্যায় প্লিজ আপনারা কথা বলুন, প্লিজ মানুষ হিসেবে মানুষের পাশে থাকুন, সাহসী হোন সাহস দেখান মানবতা দেখান, আইনের দারস্থ হোন। বার বার ব্যর্থ হলেও আইনের উপর ভরসা রাখুন। পরিবর্তন আসবেই। খায়রুল ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকেই কথা বলেছেন বিষয়টি নিয়ে। নির্মাতা আশফাক নিপুন, অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রমুখ গলা চড়িয়েছেন ফেসবুকে।

প্রসঙ্গত, রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যাকাণ্ড এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই হত্যাকাণ্ডে জড়িত আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে মামলার ৯ নম্বর আসামি টিটন গাজীকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী!

আল্লাহর গজব পড়ুক: সোহাগ হত্যা প্রসঙ্গে খায়রুল বাসার

আপডেট সময় ০১:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫