প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ছড়ানো বিভিন্ন গুজব ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাতে এবং মাঠপর্যায়ের সাবেক ও অবহেলিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে এক ব্যতিক্রমী ‘গাড়ি শোডাউনের’ ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে বিগত দিনে কারা নির্যাতিত, নিপীড়িত ও অবহেলিত সাবেক বিএনপি নেতাকর্মীদের রাজপথে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক অঙ্গনে যে সুনির্দিষ্ট গাড়িটিকে ঘিরে নানা ধরনের বিভ্রান্তি ও গুজব ছড়ানো হয়েছে, অপপ্রচারের জবাব দিতে সেই গাড়িটিকেই রাখা হবে এই প্রতিবাদী শোডাউনের একেবারে সামনের সারিতে। এর মাধ্যমে গুজবের বিপরীতে সত্য ও প্রতিবাদের বার্তা সরাসরি জনগণের সামনে তুলে ধরা হবে।কর্মসূচির সমন্বয়ক ও সংশ্লিষ্ট নেতারা মাঠপর্যায়ের অবহেলিত ও সাবেক নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোনো সাবেক, নির্যাতিত কিংবা অবহেলিত নেতাকর্মী নিজেদের একা ভাববেন না।”নেতাকর্মীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নেতারা আরও বলেন, তৃণমূলের প্রতিটি ত্যাগী কর্মীর উপযুক্ত সম্মান ও মূল্যায়নের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে লড়াই চলবে। কোনো অপপ্রচার বা ষড়যন্ত্র এই ঐক্যবদ্ধ অবস্থানকে নস্যাৎ করতে পারবে না।দলীয় নীতি ও আদর্শ রক্ষায় রাজপথে লড়াই করা এবং বিগত সময়ে হামলা-মামলার শিকার হওয়া সকল সাবেক ও নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের এই কর্মসূচিতে অংশ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে শোডাউন সফল করার জোরালো আহ্বান জানানো হয়েছে
ঢাকা
,
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ
১৭ বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম
‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল-আলহামদুলিল্লাহ’
ইসরায়েলের বর্বরতা: ২১ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষক-শিক্ষার্থী নিহত
মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক
গুলশান লেকই যদি ঠিক করতে না পারি, সারাদেশ কীভাবে ঠিক করব: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই নিয়ে বিধবার ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ
সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদে মিলতে পারে অনেক প্রশ্নের উত্তর
ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
গুজব ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক ও কারা নির্যাতিত বিএনপি নেতাদের ‘গাড়ি শোডাউন’-এর ডাক নাসিরুদ্দীনের
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১০:০০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- ১২২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

















