ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সম্পত্তি হস্তান্তর বিল সংশোধনের দাবি জানাল হেফাজতে ইসলাম সৎ সাহস থাকলে পালিয়ে না থেকে আদালতের মুখোমুখি হন: সমাজকল্যাণমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বাঙ্গরায় গণপিটুনিতে ইউপি সদস্য নিহত, পরিবারের দাবী পরিকল্পিত হত্যা নিয়ম ভেঙে আল আকসায় ২৫০ ইসরায়েলির ধর্মীয় আচার পালন জান্নাতের টিকিট বিক্রি করা দলটি এলাকায় দোজখের আগুন জ্বালাচ্ছে: রিজভী বাকস্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক জিন্নাহকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ, ওসমান হাদির ইনকিলাব মঞ্চের কাণ্ডে সমালোচনার ঝড়

সৎ সাহস থাকলে পালিয়ে না থেকে আদালতের মুখোমুখি হন: সমাজকল্যাণমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: কালবেলা

আওয়ামী লীগকে উদ্দেশ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আপনাদের যদি সৎ সাহস থাকে, তবে পালিয়ে না থেকে দেশের আইন-আদালতের মুখোমুখি হন।

রোববার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে। তাদের কৃতকর্মের প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ আজ সচেতন। স্বৈরাচারের দোসররা বিদেশে বসে এআই ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মব কালচার সৃষ্টি করে নানা উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপি কিন্তু দেশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সবসময় মাঠে থেকে দায়িত্ব পালন করেছে। যদিও আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে। লাখ লাখ নেতাকর্মীকে জেলখানায় পাঠানো হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তারপরও বিএনপির নেতাকর্মীদের মনোবল একটুও ভাঙতে পারেনি। বিএনপির কোনো নেতাকর্মী দলের প্রতি আনুগত্যের কোনো ধরনের কমতি দেখায় নাই।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জাসাস নেতা ইউনুস শেখ, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ জেলা, উপজেলা বিএনপির ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সম্পত্তি হস্তান্তর বিল সংশোধনের দাবি জানাল হেফাজতে ইসলাম

সৎ সাহস থাকলে পালিয়ে না থেকে আদালতের মুখোমুখি হন: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট সময় ০৯:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬