ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে? কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে অজ্ঞান করে ২০ বছর ধরে স্ত্রীকে ধর্ষণ, আদালতে দোষ স্বীকার ছাত্রত্ব নেই, কুবির হলের কক্ষ দখল করলেন ছাত্রদলের আহ্বায়ক ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ তিস্তাপাড়ের মানুষের স্বার্থ আদায়ে ঢাকা-রংপুর লংমার্চ শর্ত সাপেক্ষে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র

সম্পর্ক জোরদার করছে ইরান-সংযুক্ত আরব আমিরাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

এবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও আবুধাবির যুবরাজ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান। ইরান ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করতে এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) আবুধাবির যুবরাজ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

নয়া দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে এই দুই নেতা বৈঠকে মিলিত হন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তারা অতীত ভুলে ভবিষ্যতের দিকে নজর দিতে এবং যৌথ সহযোগিতার ক্ষেত্রে একটি সাধারণ সমঝোতায় পৌঁছাতে সম্মত হয়েছেন।

উভয় নেতা আঞ্চলিক পরিস্থিতি, উত্তেজনা হ্রাস এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।

চলমান যুক্তরাষ্ট্রইরান সংঘাতের মধ্যেই এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলো। ফেব্রুয়ারি মাসে ইরানকে লক্ষ্য করে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর ইরানের সামরিক, জ্বালানি ও অর্থনৈতিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয় এবং ইরানও পুরো অঞ্চলজুড়ে পাল্টা আক্রমণ চালায়। সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে?

সম্পর্ক জোরদার করছে ইরান-সংযুক্ত আরব আমিরাত

আপডেট সময় ০৯:৫৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬