ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে? কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে অজ্ঞান করে ২০ বছর ধরে স্ত্রীকে ধর্ষণ, আদালতে দোষ স্বীকার ছাত্রত্ব নেই, কুবির হলের কক্ষ দখল করলেন ছাত্রদলের আহ্বায়ক ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ তিস্তাপাড়ের মানুষের স্বার্থ আদায়ে ঢাকা-রংপুর লংমার্চ শর্ত সাপেক্ষে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও দখলে নিতে চান ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ইরানে যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র সেখান থেকে সরে যাবে, নাকি দেশটিতে থেকে তেলসম্পদ নিয়ন্ত্রণে রাখবেএমন একটি সম্ভাবনার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে তিনি ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তেল চুক্তির উদাহরণ টেনেছেন। রোববার আয়ারল্যান্ডে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান থেকে সরে আসতে পারে। তবে দেশটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত হলে ভেনেজুয়েলার মতো ইরানের তেলও রাখার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসবযদি না আমরা সেখানে থেকে গিয়ে ভেনেজুয়েলার মতো তেল রাখার সিদ্ধান্ত নিই।গত আগস্টে ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের একপঞ্চমাংশ নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি চুক্তির উদ্যোগ নেয়। ট্রাম্প ইরান প্রসঙ্গে সেই ব্যবস্থার সঙ্গেই তুলনা করেছেন। তাঁর দাবি, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রের পাওয়া অর্থ এরই মধ্যে যুদ্ধের ব্যয় বহুবার মিটিয়ে দিয়েছে।

আয়ারল্যান্ড সফরের সময় ট্রাম্প আবারও বলেছেন, চলতি বছরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে বলে তিনি আশা করছেন। যুক্তরাষ্ট্রে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ইরান যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম দ্রুত কমে যাবে বলেও দাবি করেছেন ট্রাম্প। তাঁর ভাষায়, যুদ্ধ শেষ হলে পেট্রলের দামপাথরের মতো দ্রুতকমে যাবে।

তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। রোববার সৌদি আরবের একটি তেল পাইপলাইনে হামলার পর সোমবার তেলের দাম আবার বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে তিনি কেবলসঠিক চুক্তিকরতে চান। তার ভাষায়, খারাপ কোনো চুক্তিতে তিনি রাজি হবেন না। ইরান নিয়মিত শান্তি আলোচনার জন্য যোগাযোগ করছে বলেও দাবি করেন তিনি। তবে অতীতে তেহরান এ ধরনের দাবি প্রত্যাখ্যান করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে?

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও দখলে নিতে চান ট্রাম্প

আপডেট সময় ১১:৪৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬