ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাপানে প্রথমবার শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ, বেশিরভাগই নারী মাদকের গডফাদার সরকারদলীয় হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শহীদ জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ ইরানে বিমানের চাকা ফেটে বিভীষিকাময় পরিস্থিতি, খুলে পড়ল কেবিনের ছাদ মন্দিরের মেহেদি পরলেই ১ বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব মাসুদ আজহারকে গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা পাকিস্তানের ‘ভাঁওতাবাজি’: বলছে ভারত

জামিনে বের হয়েই বিএনপি কার্যালয়ে আ. লীগের নেতাকর্মীদের হামলা ও ভাঙচুর 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

এবার কুষ্টিয়ায় নাশকতা মামলায় জামিনে বের হয়ে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে বিএনপির প্রায় পাঁচ থেকে ছয়জন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড নলকোলা গ্রামে এই ঘটনা ঘটে।

পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রুহুলের নেতৃত্বে এই হামলা ভাঙচুর হয় বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। পরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়ি ভাঙচুর করেন এবং তার পাটের গোডাউনে আগুন লাগিয়ে দেন বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার বিএনপির সমর্থকরা জানান, সন্ধ্যার পর থেকেই তারা পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামের এক নম্বর ওয়ার্ড বিএনপি অফিসে নেতাকর্মীরা বসে মুড়ি মাখিয়ে খাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ নেতা রুহুলের নেতৃত্বে প্রায় ৫০৬০ জন লোক জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালান ও ভাঙচুর করে বিএনপি সমর্থকদের আহত করেন। এতে বিএনপির পাঁচছয়জন আহত হন।

বিএনপি নেতা কর্মীরা জানান, গত কয়েকদিন আগে আওয়ামী লীগের সমর্থকরা মিছিল করার অপরাধে কুষ্টিয়া ইবি থানায় একটি নাশকতা মামলা দায়ের হয়। এতে আওয়ামী লীগ নেতা রুহুলসহ অনেকেই আসামি হন। ওই মামলায় আওয়ামী লীগের কর্মীসমর্থকরা জামিন পেয়ে এলাকায় মিষ্টিমুখ করেন, এরপর বিএনপি অফিসে এই হামলা ও ভাঙচুর চালান। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, ঘটনাস্থলে ইবি থানা পুলিশ উপস্থিত রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাপানে প্রথমবার শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ, বেশিরভাগই নারী

জামিনে বের হয়েই বিএনপি কার্যালয়ে আ. লীগের নেতাকর্মীদের হামলা ও ভাঙচুর 

আপডেট সময় ০৯:৫৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬