ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শহীদ জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ ইরানে বিমানের চাকা ফেটে বিভীষিকাময় পরিস্থিতি, খুলে পড়ল কেবিনের ছাদ মন্দিরের মেহেদি পরলেই ১ বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব মাসুদ আজহারকে গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা পাকিস্তানের ‘ভাঁওতাবাজি’: বলছে ভারত ‘বিনা টাকায় ঘরে ঘরে গাঁজা-ইয়াবা দেবো’- পোস্টারে যুবদল নেতার ছবি, দাবি ‘ষড়যন্ত্র’ ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ে জামায়াতের ন্যারেটিভ পরাজিত: রাশেদ খাঁন

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টাকেমুসলিমদের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে চালানো পরিকল্পিত উসকানিহিসেবে আখ্যায়িত করেছে সৌদি আরব। একইসঙ্গে, ইয়েমেনের ইরানপন্থি হুতি গোষ্ঠীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র তুর্কি আলমালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘এই শত্রুতাপূর্ণ প্রচেষ্টা উগ্র সন্ত্রাসী বাহিনী হুতি মিলিশিয়ার লঙ্ঘনের তালিকায় আরেকটিকালো অধ্যায়হিসেবে থেকে যাবে। এটি লাখো মুসলমানের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে করা একটি পরিকল্পিত কর্মকাণ্ড।তিনি হুতিদের বিরুদ্ধেপ্রয়োজনীয় ও প্রতিরোধমূলক ব্যবস্থানেওয়ার অঙ্গীকারও করেছেন।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) ৫৭টি মুসলিম দেশের এই জোট, যা বিশ্বের প্রায় ১৫০ কোটি মুসলমানের প্রতিনিধিত্ব করে, বলেছে, এ ধরনের হামলার চেষ্টাপবিত্র স্থান ও মসজিদের মর্যাদা লঙ্ঘন করেএবং নিরীহ বেসামরিক মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

মক্কার কাছে ড্রোন ভূপাতিতের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে হুতিরা সৌদি আরবের কয়েকটি শহর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে অভিযোগ করেছে রিয়াদ। এসব হামলায় খামিস মুশাইত, আভা ও তাইফ শহরে ১৩ জন বেসামরিক মানুষ আহত হন।

এর আগে, রোববার (১৩ সেপ্টেম্বর) সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দায়ও স্বীকার করে হুতিরা। পাল্টা হিসেবে হুতিরা দাবি করেছে, গত শনিবার ও মঙ্গলবার, ইয়েমেনের তাদের নিয়ন্ত্রিত এলাকায় সৌদি বাহিনী বিমান হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বিরুদ্ধে সামরিক তৎপরতা বাড়িয়েছে হুতিরা। পাশাপাশি, নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকার পরিধিও বাড়িয়েছে তারা। গত সপ্তাহে, ইয়েমেনের লোহিত সাগর উপকূলের একটি বন্দরনগরী এবং গুরুত্বপূর্ণ একটি নৌপথের কাছের একটি দ্বীপের নিয়ন্ত্রণ নেয় গোষ্ঠীটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

আপডেট সময় ১১:৩১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬