ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাপানে প্রথমবার শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ, বেশিরভাগই নারী মাদকের গডফাদার সরকারদলীয় হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শহীদ জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ ইরানে বিমানের চাকা ফেটে বিভীষিকাময় পরিস্থিতি, খুলে পড়ল কেবিনের ছাদ মন্দিরের মেহেদি পরলেই ১ বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব মাসুদ আজহারকে গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা পাকিস্তানের ‘ভাঁওতাবাজি’: বলছে ভারত

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সৌদি আরবে প্রত্নতাত্ত্বিক খননকাজের সময় ১ হাজার ৩০০ বছরেরও বেশি পুরোনো একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে। মসজিদটির কিবলা দেয়ালে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্য করা একটি প্রাচীন দোয়া এবং মসজিদের ভেতরবাইরের দেয়ালে বেশ কয়েকটি ইসলামী শিলালিপি পাওয়া গেছে। সম্প্রতি সৌদি আরবে প্রত্নতাত্ত্বিক খননকাজের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এ আবিষ্কার হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে ইসলামের প্রাথমিক যুগ এবং সে সময়ের মসজিদের স্থাপত্যশৈলী সম্পর্কে আরও তথ্য পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আলবাহা অঞ্চলের আলআকিক গভর্নরেটের আলমামালাহ প্রত্নস্থলে খননকাজের চতুর্থ মৌসুমে মসজিদটির সন্ধান পাওয়া যায়।

সৌদি হেরিটেজ কমিশন নতুন আবিষ্কৃত প্রত্নস্থলের ভিডিও প্রকাশ করেছে। কমিশন জানিয়েছে, প্রাচীন মসজিদটিতে বেশ কয়েকটি ইসলামী শিলালিপি রয়েছে। এর মধ্যে একটি কিবলা দেয়ালে এবং অন্যটি মসজিদের বাইরের দেয়ালে পাওয়া গেছে। মসজিদটি কাটা ও ঘষামাজা করা গ্রানাইট পাথর দিয়ে নির্মিত। প্রত্নস্থলটির দক্ষিণপূর্ব অংশে একটি বর্গাকার মিনার এবং একটি মিহরাব রয়েছে। মসজিদের ভেতরের দেয়ালে জিপসামের প্রলেপের অবশিষ্ট চিহ্নও পাওয়া গেছে। মসজিদটির কাঠামোর সঙ্গে আটটি সেবাকক্ষ যুক্ত রয়েছে। এছাড়া এর পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে তিনটি প্রবেশপথ রয়েছে।

আবিষ্কার সম্পর্কে প্রত্নতাত্ত্বিক দলের এক সদস্য বলেন, এই মসজিদের বিশেষত্ব হলো এতে ইসলামী শিলালিপি রয়েছে। মসজিদের ভেতরের ও বাইরের উভয় দেয়ালেই এসব শিলালিপি বা কোরআনের আয়াত পাওয়া গেছে। মসজিদটির কিবলার দিকের দেয়ালে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্য করা একটি প্রাচীন দোয়া পাওয়া গেছে। সেখানে লেখা রয়েছে, আবদুল্লাহর পুত্র মুহাম্মদের ওপর নেককার ও মনোনীত ব্যক্তিদের পক্ষ থেকে বরকত বর্ষিত হোক। আমিন। হে সত্যের উপাস্য, সমগ্র সৃষ্টির প্রতিপালক।

এর আগে জুনে সৌদি আরবের মদিনা অঞ্চলের আলমাহদ গভর্নরেটে প্রত্নতাত্ত্বিকেরা ১ হাজার ৭৭৪টি নিদর্শন নথিভুক্ত করেন। এর মধ্যে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর নামসংবলিত একটি বিরল পাথরের শিলালিপিও ছিল। পাথরে খোদাই করা ওই শিলালিপিতে লেখা রয়েছে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে ওমর ইবনুল খাত্তাবের অভিভাবক। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আবিষ্কারটি মদিনা অঞ্চলের আলমাহদ গভর্নরেটে করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাপানে প্রথমবার শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ, বেশিরভাগই নারী

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

আপডেট সময় ১২:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬